দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে ভারত থেকে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে আরও ৭ হাজার টন ডিজেল পৌঁছেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এই চালানটি ডিপোতে আসে।
মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন্স) কাজী রবিউল আলম বিষয়টি নিশ্চিত করে জানান, চুক্তি অনুযায়ী নিয়মিত আমদানির অংশ হিসেবে গত ২০ এপ্রিল ভারতের শিলিগুড়ির নুমালিগড় ফুয়েল টার্মিনাল থেকে এই জ্বালানি তেল সরবরাহ শুরু হয় এবং বৃহস্পতিবার সকাল পর্যন্ত তা ডিপোতে পৌঁছায়।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সরকারের উদ্যোগে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে তেল আমদানি অব্যাহত রয়েছে। ডিপো কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে আরও পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল আমদানি করা হবে।
চলতি এপ্রিল মাসে ৪৪ হাজার টন ডিজেল পাইপ লাইনে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। এর আগে গত মার্চ মাসে তিন দফায় ২২ হাজার টন ডিজেল এসেছে পেট্রোলিয়াম করপোরেশনের এ ডিপোতে।
এর আগে ১৯ এপ্রিল বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৫ হাজার টন ডিজেল পার্বতীপুর রেলহেড ডিপোতে এসে পৌঁছায়। ১১ এপ্রিল আসে ৮ হাজার টন ডিজেল। চলতি মাসে এই পাইপলাইনের মাধ্যমে ১৩ হাজার টন ডিজেল এসেছে। এপ্রিল মাসে মোট চারটি চালানের মাধ্যমে ভারত থেকে ২৫ হাজার টন ডিজেল আসার কথা রয়েছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);