শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ভারতের বিপক্ষে খেলতে না পারায় আক্ষেপ নেই জামালের

সীমু দা
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:১৬ পূর্বাহ্ন

ক্যারিয়ার শেষ দিকে আছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। শেষ দিকে এসে জাতীয় দলের মূল একাদশে খেলতে পারার সুযোগ যেন একটু একটু করে আলগা হয়ে যাচ্ছে। ২৩ জনের স্কোয়াডে থাকছেন ঠিকই, কিন্তু একাদশে অনিয়মিত। সবশেষ ভারতের বিপক্ষে তো খেলাই হয়নি। এ নিয়ে ভেতরে ভেতরে আক্ষেপ থাকলেও সেটা কখনও প্রকাশ করেননি ৩৫ বছর বয়সী মিডফিল্ডার। বরং দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ দল জিতেছে- তাতেই যেন খুশি ডেনমার্ক প্রবাসী ফুটবলার। 

ভারতের বিপক্ষে ১৮ নভেম্বরের খেলায় রেফারি শেষ বাঁশি বাজতেই পুরো দলের উল্লাস ছিল দেখার মতো। ভারতের বিপক্ষে শেখ মোরসালিনের গোলে এমন জয়ের পর জামালও আনন্দের সেই স্রোতে মিশে যান। হামজা-মোরসালিনদের সঙ্গে বুকও মেলান তিনি। হামজা-শমিতদের নিয়ে বাংলাদেশের বর্তমান দল নিয়ে আশাবাদী জামাল বলেছেন, ‘দল আগের চেয়ে অনেক উন্নতি করেছে, এটা সত্যি বলতে হবে। হামজা চৌধুরী এসেছেন। ফাহামিদুল- শমিত- জায়ানরা খেলছেন। আমি মনে করি সামনের দিকে আরও প্রবাসী খেলবে।’ 

এরপর জামাল বলেছেন, ‘কারণ এটা দরকার। আমি তো অনেক আগে থেকে বলছি এসব নিয়ে। তবে শেষ পর্যন্ত এরা দলে যোগ দিয়েছে, খেলছে। আমার অনেক ভালো লাগে।’

সিনিয়র ও জুনিয়রের সমন্বয়ে জাতীয় দল এগিয়ে যাচ্ছে। জামাল বলেছেন, ‘দলে যারা আছে বেশিরভাগ জুনিয়র,  আমরা কয়েকজন সিনিয়র। এটা আসলে ভালো গ্রুপ।’

ভারতের বিপক্ষে জিতলেও এশিয়ান কাপ বাছাইয়ে পর্ব পার হতে পারেনি বাংলাদেশ। তবে ফুটবলের বর্তমান ক্রেজ ধরে রাখতে জামালের মতে করণীয় হচ্ছে, ‘ম্যাচ জিততে হবে, বড় টুর্নামেন্ট জিততে হবে। তাহলে ক্রেজিনেস বাড়বে।’

ভারত ম্যাচে জামাল খেলতে পারেননি। তাতে অবশ্য আক্ষেপ নেই তার, ‘একটা ম্যাচ খেললে আশা থাকে পরে খেলার। আমার তেমনই প্রত্যাশা ছিল। কিন্তু আমি খেলি নাই। আমি ইম্প্যাক্টফুল ডিফেন্স করি। হামজার গোলে আমি অ্যাসিস্ট করেছি। কেন আমি খেলতে পারছি না, এটা কোচের সিদ্ধান্ত।  আমি এর কোনও ব্যাখ্যা চাই না। কারণ দিন শেষে এটা তার সিদ্ধান্ত। আমরা ম্যাচ জিতেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।  আমি অনেক খুশি যে, আমরা তিন পয়েন্ট পেয়েছি।’

ক্রীড়া উপদেষ্টা ভারত ম্যাচ জেতার পর ২ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালও আশ্বস্ত করেছেন বোনাসের।
এ নিয়ে জামালের প্রতিক্রিয়া, ‘আসিফ ভাইকে ধন্যবাদ।  তিনি দলের জন্য বোনাস ঘোষণা করেছেন। আমি তাবিথ ভাইকে বলছি একটা বোনাস দিতে হবে। ভাই পরবর্তীতে ডিনারে বলছেন আগামী সপ্তাহে সবার সঙ্গে লাঞ্চ করবেন, সেখানে হয়তো বলবেন। এই বোনাস একশ বা এক লাখ- যে কোনও কিছু হতে পারে। এটা বড় বিষয় না।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By