শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

ভারতের নতুন প্রতিরক্ষা ও নৌবাহিনী প্রধান নিয়োগ

সীমু দা
শনিবার, ৯ মে, ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%A8%E0%A7%8C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%BF%E0%A6%A8%E0%A7%80 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%8B%E0%A6%97

ভারত সরকার দেশটির নতুন চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে নিয়োগ দিয়েছে। তিনি বর্তমান সিডিএস জেনারেল অনিল চৌহানের স্থলাভিষিক্ত হবেন। আগামী ৩০ মে জেনারেল চৌহানের মেয়াদ শেষ হওয়ার পর তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

নতুন দায়িত্বের পাশাপাশি এন এস রাজা সুব্রামানি ভারত সরকারের সামরিক বিষয়ক বিভাগের সচিব হিসেবেও দায়িত্ব পালন করবেন।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দীর্ঘ ৩৫ বছরেরও বেশি সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৮৫ সালে গড়ওয়াল রাইফেলসে কমিশনপ্রাপ্ত হন। পরে যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে প্রশিক্ষণ নেন।

সামরিক জীবনে তিনি কাশ্মীর, পূর্বাঞ্চলীয় কমান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করেছেন। এছাড়া কাজাখস্তানে ভারতের দূতাবাসে প্রতিরক্ষা অ্যাটাশে হিসেবেও কাজ করেছেন।

২০২৩ সালে তিনি সেন্ট্রাল কমান্ডের জিওসি-ইন-সি হিসেবে দায়িত্ব নেন। পরে ২০২৪ সালে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ হন। অবসরের পর তিনি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারিয়েটের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

দেশের প্রতি বিশেষ অবদানের জন্য তিনি পরম বিশিষ্ট সেবা মেডেল, অতি বিশিষ্ট সেবা মেডেল, সেনা মেডেল ও বিশিষ্ট সেবা মেডেলে ভূষিত হয়েছেন।

অন্যদিকে, ভাইস অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথনকে ভারতের নতুন নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান নৌপ্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীর স্থলাভিষিক্ত হবেন। আগামী ৩১ মে বর্তমান নৌপ্রধানের মেয়াদ শেষ হওয়ার পর তিনি দায়িত্ব নেবেন।

১৯৮৭ সালে ভারতীয় নৌবাহিনীতে যোগ দেওয়া কৃষ্ণ স্বামীনাথন প্রায় চার দশকের সামরিক অভিজ্ঞতার অধিকারী। তিনি ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যুক্তরাজ্যের জয়েন্ট সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ এবং যুক্তরাষ্ট্রের নেভাল ওয়ার কলেজে প্রশিক্ষণ নিয়েছেন।

তার কর্মজীবনে তিনি আইএনএস বিক্রমাদিত্যসহ একাধিক যুদ্ধজাহাজের নেতৃত্ব দিয়েছেন। এছাড়া পশ্চিম নৌ কমান্ড, নৌবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম এবং জনবল ব্যবস্থাপনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

দেশের প্রতি অবদানের জন্য তিনি অতি বিশিষ্ট সেবা মেডেল ও সেনা মেডেলে সম্মানিত হয়েছেন।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By