বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ভারতের আর্চারদের অভিযোগ অস্বীকার বাংলাদেশ আর্চারি ফেডারেশনের

সীমু দা
শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ৬:২৮ পূর্বাহ্ন

কিছু দিন আগে বাংলাদেশে হয়ে গেলো এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। এশিয়ার ২৯টি দেশের আর্চাররা সেখানে অংশ নিয়েছিল। অংশ নিয়েছিল প্রতিবেশী দেশ ভারতও। স্বাগতিক হিসেবে আতিথেয়তায় বাংলাদেশের কমতি ছিল না। কিন্তু ভারতের আর্চাররা দেশে ফিরে কলকাতার সংবাদ মাধ্যম আনন্দ বাজারের কাছে নানান অভিযোগ দিয়েছেন। যদিও বাংলাদেশ আর্চারি ফেডারেশন সেসব অভিযোগ অস্বীকার করেছে। ব্যাখ্যা দিয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে তারা। 

বাংলাদেশ আর্চারি ফেডারেশন আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে জানিয়েছে, ‘ভারতের আনন্দবাজার পত্রিকা অনলাইনে একটি প্রতিবেদনে দাবি করেছে যে, বাংলাদেশে অনুষ্ঠিত ওয়ার্ল্ড আর্চারি এশিয়া ২০২৫ টুর্নামেন্ট চলাকালে ভারতীয় দলকে নাকি স্বল্প বাজেটের হোটেলে রাখা হয়েছিল এবং যথাযথ পরিবহন দেওয়া হয়নি। বাংলাদেশ আর্চারি ফেডারেশন (বিএএফ) এসব অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।’

এরপরই ফেডারেশন নিজেদের ব্যাখ্যায় বলেছে, ‘অংশগ্রহণকারী ২৯টি দেশের সবাইকে—ভারতসহ আন্তর্জাতিক মান অনুযায়ী ৫ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল এবং ৪তারকা হোটেল হলিডে ইনে থাকার ব্যবস্থা করা হয়েছিল। লোকাল অর্গানাইজিং কমিটি (এলওসি) পুরো টুর্নামেন্টজুড়ে প্রতিটি দলকে আন্তর্জাতিক মানের খাবার, শীতাতপ নিয়ন্ত্রিত পরিবহন এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিয়েছে।’

ফেডারেশন আরও  বলেছে, ‘ভারতীয় দলকে ১৫ নভেম্বর যথাযথ পরিবহন দেওয়া হয়েছিল, সেদিন তাদের রাত ৯টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়া ফ্লাইট AI-238-এ ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। দলটি বিমানবন্দরের ইমিগ্রেশন পর্যন্ত পৌঁছে দেওয়ার মধ্য দিয়ে এলওসির দায়িত্ব শেষ হয়।’

ফিরতি যাত্রা নিয়ে ফেডারেশন জানিয়েছে, ‘ইমিগ্রেশন শেষ হওয়ার পর এয়ার ইন্ডিয়া ফ্লাইটটি বাতিল করে। এটি সম্পূর্ণভাবে এয়ারলাইন–সংক্রান্ত বিষয়। ইমিগ্রেশনের পর আবাসন ও পরিবহনের আইনগত দায়িত্ব এয়ারলাইনের ওপরই বর্তায়। সে অনুযায়ী ভারতীয় দলের জন্য হোটেল ও পরিবহনের ব্যবস্থা করেছে এয়ার ইন্ডিয়াই—বাংলাদেশ আর্চারি ফেডারেশন নয়। সুতরাং ভারতীয় আর্চারি দলকে নিম্নমানের আবাসন বা পরিবহন দেওয়া হয়েছিল—এমন অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By