বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

ভাইজান বলেছিলেন একদিন তোমাদের বিচ্ছেদ হবে: সোনাক্ষী

সীমু দা
শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১:১০ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%B2%E0%A7%87%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%8F%E0%A6%95%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%A4%E0%A7%8B%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A7%87%E0%A6%A6 %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8B%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%80

বলিউডের তারকা দম্পতি সোনাক্ষী সিনহা ও জাহির ইকবালের প্রেমের গল্প শুরু হয়েছিল প্রায় সাত বছর আগে। দীর্ঘদিন নিজেদের সম্পর্ক গোপন রাখলেও শেষ পর্যন্ত তা আর আড়ালে থাকেনি। বিশেষ করে সালমান খানের তীক্ষ্ণ নজর এড়িয়ে যাওয়া কঠিন ছিল। সম্পর্কের শুরুতেই নাকি তাদের প্রেমের বিষয়টি বুঝে গিয়েছিলেন বলিউডের ‘ভাইজান’।

শুধু প্রেমের খবর আঁচ করাই নয়, ভবিষ্যৎ নিয়েও সোনাক্ষী ও জাহিরকে একটি চমকপ্রদ মন্তব্য করেছিলেন সালমান। যদিও তখন দুজনেই নিজেদের সম্পর্কের কথা অস্বীকার করতেন, তবে সালমান ঠিকই বুঝেছিলেন তাদের মধ্যে বিশেষ কিছু রয়েছে। পরে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে ২০২৪ সালের জুনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন এই তারকা জুটি।

সম্প্রতি নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর জনপ্রিয় চ্যাট শো ‘ডাবল ডেট’-এ অতিথি হয়ে এসে নিজেদের প্রেমের শুরুর দিনের সেই মজার ঘটনা শেয়ার করেন সোনাক্ষী ও জাহির। তারা জানান, সালমান খানের একটি পার্টিতেই তাদের প্রথম পরিচয় হয়েছিল। কিন্তু তারা নিজেরা সম্পর্কের কথা স্বীকার করার আগেই বিষয়টি ধরে ফেলেছিলেন সালমান।

সোনাক্ষী বলেন, “আমাদের মধ্যে যে আলাদা একটি বন্ধন তৈরি হয়েছিল, সেটা বোঝা যাচ্ছিল। সালমান তো বোকা নন, তিনি সবই বুঝেছিলেন। যখনই তিনি আমাদের জিজ্ঞেস করতেন, আমরা বলতাম— আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই।”

অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, একসময় সালমান তাদের বলেছিলেন, “দেখো, একদিন না একদিন তোমাদের বিচ্ছেদ হবে। তখন তুমি এসে কাঁদবে, ও এসে কাঁদবে। আমি তোমাদের দুজনকেই ভালোবাসি, তাই কারও পক্ষ নিতে চাই না।”

সালমানের এমন মন্তব্যে তখন অবাক হয়ে গিয়েছিলেন দুজনেই। কারণ তারা বুঝতে পেরেছিলেন, নিজেদের সম্পর্ক লুকানোর চেষ্টা করলেও ভাইজানের চোখ এড়িয়ে যেতে পারেননি।

সোনাক্ষী আরও জানান, পরে একটি ট্রেকিংয়ে গিয়ে সালমান আলাদা করে জাহির ইকবালের সঙ্গেও কথা বলেছিলেন। সেখানেও তিনি ইঙ্গিত দিয়েছিলেন, তাদের সম্পর্কের বিষয়টি সবাই বুঝতে পারছে। সেই মুহূর্তেই জাহিরও নিশ্চিত হন যে, তাদের ভালোবাসার গল্প আর গোপন নেই।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By