বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ৩০ জনের মৃত্যু

সীমু দা
মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬, ৯:২৯ পূর্বাহ্ন
%E0%A6%AD%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%B9 %E0%A6%A4%E0%A7%81%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%9D%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%AF%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87 %E0%A7%A9%E0%A7%A6 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81

তীব্র শীত ও ভয়াবহ তুষারঝড়ে যুক্তরাষ্ট্রে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে। এ পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে হাজারো ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। পরিস্থিতির অবনতির কারণে দেশটির অন্তত ২৫টি অঙ্গরাজ্যে আবহাওয়া–সংক্রান্ত জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।

এই তীব্র শীত উত্তর–পূর্বাঞ্চলের নিউইয়র্ক ও ম্যাসাচুসেটস থেকে শুরু করে দক্ষিণের টেক্সাস ও নর্থ ক্যারোলাইনা পর্যন্ত বিস্তৃত হয়েছে। বিভিন্ন এলাকায় ১৮ ইঞ্চি পর্যন্ত তুষারপাত রেকর্ড করা হয়েছে। তাপমাত্রা নেমে এসেছে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াসে। এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় ১১ কোটি ৮০ লাখ মানুষ এবং সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে ১৫ কোটির বেশি বাসিন্দাকে।

দুর্যোগে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে নিউইয়র্ক অঙ্গরাজ্যে, যেখানে পাঁচজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় গভর্নর ক্যাথি হোচুল নিউইয়র্ক শহরে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছেন। শহরের বাসিন্দাদের প্রয়োজনীয় সহায়তার জন্য যোগাযোগ করতে আহ্বান জানিয়েছেন মেয়র জোহরান মামদানি। এ ছাড়া টেনেসি, লুইজিয়ানা, টেক্সাস, ম্যাসাচুসেটস ও কানসাস অঙ্গরাজ্য থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে।

তুষারঝড়ের কারণে গত রোববার যুক্তরাষ্ট্রজুড়ে ১১ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছিল। গতকাল সোমবার এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছিল উড়োজাহাজ চলাচল পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ার ডটকম। এ ছাড়া গতকাল স্থানীয় সময় ভোর চারটা পর্যন্ত বিদ্যুৎ–বিচ্ছিন্ন হয়ে ছিলেন টেক্সাস থেকে ভার্জিনিয়া পর্যন্ত ৮ লাখ ২০ হাজারের বেশি গ্রাহক।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল তুষারঝড়ের বলয়টি দেশের উত্তর–পূর্বাঞ্চল থেকে আটলান্টিক মহাসাগরের দিকে সরে যাওয়ার কথা ছিল। তবে একই সঙ্গে এ অঞ্চলে আর্কটিক থেকে আর বায়ু প্রবেশ করতে পারে। ফলে এদিন উত্তর–পূর্বাঞ্চলে আরও ভারী তুষারপাত ও বৃষ্টির আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে তীব্র শীত আরও কয়েক দিন থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By