বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ
বন্ধ ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল কথা বলতে পারছেন না অমি, প্রয়োজন হতে পারে অস্ত্রোপচার শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক ১১ জেলায় দুপুরের মধ্যে ঝড়-বৃষ্টির আভাস অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন নেতানিয়াহু টাঙ্গাইলে দুই গ্রামের সংঘর্ষ: ১৪৪ ধারা জারি দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মায় পড়ে গেছে যাত্রীবাহী বাস আকাশ প্রতিরক্ষার নতুন শক্তি তৈরি করল ইরান ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ২৮১ জন নিহত গাছে উঠেছিলেন আম পাড়তে, ফিরলেন লাশ হয়ে! আমার একটা ছাওয়াল আছে, আমি খালাস চাই: সোহেল হাদি হত্যা নিয়ে জামায়াত আমিরের পিএসের সম্পৃক্ততার দাবি বিদ্যুতের দাম বাড়তে পারে ১৫-২০ শতাংশ, আজ ঘোষণা তীব্র গরমের মধ্যে স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ইসলামী ব্যাংক কার্যালয়ের সামনে বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জ-জলকামান ঈদকে পুঁজি করে বালিয়াড়ি দখল, গড়ে উঠল শত শত দোকান প্রথম দিনে দেশে ফিরলেন ৬১৭৫ হাজি ১০ কোটি টাকা: অভিযোগ নিয়ে হাসনাত-প্রশাসকের ফোনালাপ ১৪০০ জনের মৃত্যুর তথ্য প্রত্যাহারে জাতিসংঘে ‘শেখ হাসিনার চিঠি’ প্রথম ফিরতি হজ ফ্লাইটে দেশে ফিরলেন ৪১৯ হাজি 

ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ পরিবেশে ২৫ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা

সীমু দা
বুধবার, ১০ জুন, ২০২৬, ৯:৩৮ অপরাহ্ন
%E0%A6%AD%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%8E %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A6 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AC%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87 %E0%A7%A8%E0%A7%AB %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%AC%E0%A7%83%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%B0%E0%A7%8B%E0%A6%AA%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%95%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%A8%E0%A6%BE

সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ”কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (১০ জুন ২০২৬)ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। এতে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট অংশীজন এবং পরিবেশ সংরক্ষণ কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আলোচনা সভায় পরিবেশের ভারসাম্য রক্ষা,জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত এই মহাপরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে বৃক্ষরোপণ কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা, উপযুক্ত স্থানে পরিকল্পিতভাবে চারা রোপণ এবং রোপণকৃত গাছের নিয়মিত পরিচর্যার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশ সংরক্ষণের জন্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার গুরুত্বপূর্ণ মাধ্যম। সরকারের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে সকলের সক্রিয় অংশগ্রহণ ও সমন্বিত উদ্যোগ প্রয়োজন।” সভায় জেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি অফিস, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সাধারণ জনগণকে বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করার বিষয়ে মতামত তুলে ধরা হয়। পাশাপাশি রোপণকৃত গাছের টেকসই সংরক্ষণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়া হয়। আলোচনা সভায় জেলার সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়। এর মাধ্যমে পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে সরকারের কর্মসূচিকে সফল করার আহ্বান জানানো হয়।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By