মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH আগামী ৫ দিন ভারী বৃষ্টির আভাস

ভক্তদের সঙ্গে আলাপে মজেছেন শাহরুখ

সীমু দা
রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:০১ পূর্বাহ্ন

নিজেকে প্রশ্ন করার জন্য শাহরুখ খান সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি আয়োজন করেন। আস্কএসআরকে হ্যাশাট্যাগে এই সেশন হয় তার ৬০তম জন্মদিনের তিন দিন আগে। আর এবারের সেশনেও ছিলো ভক্তদের সঙ্গে স্বভাবসুলভ রসবোধ, মজা আর স্পষ্টবাদিতা।

সাম্প্রতিক বছরগুলোতে শাহরুখ খান ভারতীয় মিডিয়ায় কোনও বড় সাক্ষাৎকার দেননি, বিশেষ করে ‘জিরো’ (২০১৮) ব্যর্থতার পর। তবে ২০২৪ সালে লোকার্নো ফিল্ম ফেস্টিভালে তিনি বিদেশি মিডিয়ায় কথা বলেছিলেন। এছাড়া তিনি পার্টিতে পাপারাজ্জি এড়িয়ে চলেন—কিন্তু আরিয়ান খানের ‘ব্যাডস অব বলিউড’ প্রিমিয়ারে ব্যতিক্রম ঘটান; পুরো পরিবার নিয়ে ক্যামেরার সামনে আসেন এবং আরিয়ান পাপারাজ্জিদের সঙ্গে বাবার একটি বড় গ্রুপ ছবি তোলেন।

এদিকে প্রশ্ন-উত্তরের সাম্প্রতিক অনলাইন সেশন চলাকালীন এক ভক্ত জানতে চান, ‘আপনি সাক্ষাৎকার দিচ্ছেন না কেন? আমরা আপনার প্রেস ইন্টারঅ্যাকশন খুব মিস করি।’

শাহরুখ খান উত্তরে বলেন, ‘নতুন কিছু বলার নেই… আর পুরনো সাক্ষাৎকারগুলো বেশ ভালোই টিকে আছে… হা হা।’

তার এই উত্তরের পরই ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে যায়। একজন লিখলেন, ‘আপনার পুরনো লাইন নতুন করে শোনা গেলেও আমাদের জন্য তা নতুন!’ আরেকজন লিখলেন, ‘আপনার দীর্ঘ সাক্ষাৎকার খুব মিস করি।’

এক ভক্ত এরপর বলেন, ‘স্যার আমাকে ছেড়ে গেছে প্রেমিকা, বন্ধুরা দেবদাস বলছে এবং মুভিও দেখাতে নিয়ে যাচ্ছে!’ জবাবে শাহরুখ বলেন, ‘মন খারাপ কোরো না। হৃদয়ে ফাটল ধরলে আলো ঢোকার জায়গা তৈরি হয়…।’

আরেক প্রশ্ন, ‘কোনও পুরনো চরিত্র আবার নতুনভাবে করতে চাইলে কোনটা করবেন?’ শাহরুখ, ‘অনেকে তো বলে আমি বছর বছর একই কাজ করি… হা হা। তাই জানি না পারব কিনা। তবে প্রতিটি চরিত্রে আমার একটা অংশ থাকে, তাই সবই প্রিয়।’

ভক্ত, ‘এখন জীবনে আপনার অগ্রাধিকার কী?’ শাহরুখ, ‘বাচ্চাদের সঙ্গে সময় কাটানো… সুস্থ ও ফিট থাকা যাতে সবাইকে বিনোদন দিতে পারি। আর আরও ধৈর্যশীল ও ভালোবাসাপূর্ণ হওয়া।’

বলা দরকার, ২০১৮ সালে ধাক্কার পর ২০২৩ সালে শাহরুখ খান দাপট নিয়ে ফিরেছেন পর্দায়— সুপারহিট ‘পাঠান’, ব্লকবাস্টার ‘জাওয়ান’ ও প্রশংসিত ‘ডাংকি’ নিয়ে।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By