ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচনের স্থগিত থাকা ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়েছে। রবিবার (১৬ মার্চ) রাত ২টার দিকে প্রধান নির্বাচন কর্মকর্তা আব্দুল মালেক এই ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ১৫টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৭টি পদে আওয়ামীপন্থি আইনজীবীরা জয়লাভ করেছেন। অন্যদিকে, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থীরা ৭টি পদে এবং জামায়াতপন্থি একজন প্রার্থী জয়ী হয়েছেন।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সরাসরি প্রার্থী দিলেও, আওয়ামী লীগ কোনো প্যানেলে প্রার্থী ঘোষণা করেনি।
ঘোষিত ফলাফল অনুযায়ী, আওয়ামী লীগপন্থি আইনজীবীদের মধ্যে সভাপতি পদে মফিজুর রহমান বাবুল, সিনিয়র সহসভাপতি পদে ইউসুফ কবির ফারুক, সাধারণ সম্পাদক পদে এ কে মো. আব্দুল হাই, তথ্য-প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে আবু ছালেহ মোহাম্মদ ফাহাদ, কল্যাণ ও সংস্কৃতি-বিষয়ক সম্পাদক পদে রাকিব হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে আফরোজা বেগম এবং সদস্য পদে রেজাউল করিম জয়লাভ করেছেন।
বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্যানেল থেকে সহসভাপতি আব্দুল হাকিম, যুগ্ম সম্পাদক-১ মো. আলাউদ্দিন, যুগ্ম সম্পাদক-২ মো. জাকির হোসেন অনিক, পাঠাগার ব্যবস্থাপনা সম্পাদক জসিম উদ্দিন, অডিটর মোহাম্মদ আল মামুন, সদস্য পদে আল আমিন এবং ফোরকান উদ্দিন জয়লাভ করেছেন।
অন্যদিকে, জামায়াতপন্থি আইনজীবীদের মধ্যে সদস্য পদে মোহাম্মদুল্লাহ জয়লাভ করেছেন।
উল্লেখ্য, গত ১২ মার্চ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এতে ৬৮৯ জন ভোটারের মধ্যে ৬৫৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
প্রায় দুই শতাধিক ভোটের গণনার পর সন্ধ্যায় সিনিয়র সহসভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী সুধীর চন্দ্র ঘোষ ত্রুটিপূর্ণ ব্যালটের অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করেন। এর প্রেক্ষিতে ভোট গণনা স্থগিত করা হয়। রবিবার রাতে আইনজীবী সমিতির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং সভার সিদ্ধান্ত অনুযায়ী রাতেই ভোট গণনা সম্পন্ন করে ফলাফল ঘোষণা করা হয়।
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);