চুয়াডাঙ্গায় ব্রাজিল সমর্থকদের একটি র্যালিতে অংশ নিতে গিয়ে মোটরসাইকেলের সাইলেন্সার পাইপ খুলে অতিরিক্ত শব্দ সৃষ্টি এবং ড্রাইভিং লাইসেন্স না থাকার অভিযোগে চার সমর্থককে মোট ৮৫ হাজার টাকা জরিমানা করেছে ট্রাফিক পুলিশ।
রোববার (৩১ মে) বিকেলে চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠ থেকে র্যালি বের হওয়ার সময় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চারটি মোটরসাইকেল জব্দ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক আমিরুল ইসলাম জানান, ট্রাফিক পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে অভিযান চালানো হয়। অভিযানে মোটরসাইকেলের সাইলেন্সার পরিবর্তন করে উচ্চ শব্দ সৃষ্টি এবং চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকার প্রমাণ পাওয়া যায়।
তিনি বলেন, এ অভিযোগে চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং মোট ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সড়কে শৃঙ্খলা বজায় রাখতে এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);