মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

বোরকা ও দাড়ি নিয়ে কটুক্তি ইসলাম ধর্মের অবমাননার শামিল: মাওলানা মিজানুর

সীমু দা
শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:২৮ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE %E0%A6%93 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%95%E0%A6%9F%E0%A7%81%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF %E0%A6%87%E0%A6%B8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AC%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%93%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE

বোরকা ও দাড়ি নিয়ে কটুক্তি করা ইসলাম ধর্মের অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন কুমিল্লা উত্তর জেলা সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মিজানুর রহমান আতিকী।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার বুড়িচং প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

লিখিত বক্তব্যে মাওলানা মিজানুর রহমান আতিকী বলেন, গত শুক্রবার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত একটি নির্বাচনী সভায় বিএনপির প্রার্থী জসীম উদ্দীন দাড়ি ও বোরকা নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে দাড়ি ও বোরকা পরিহিত ব্যক্তিদের দেখলে আটক করার কথা বলেন, যা সরাসরি ধর্ম অবমাননাকর এবং ইসলামের মৌলিক আদর্শের সঙ্গে সাংঘর্ষিক।

তিনি বলেন, এ ধরনের বক্তব্য মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এবং সমাজে বিভ্রান্তি ও উত্তেজনা সৃষ্টি করে। ইসলাম রক্ষায় প্রতিবাদ করা আমাদের ইমানি দায়িত্ব। তাই এ বক্তব্যের বিরুদ্ধে আমরা প্রতিবাদ অব্যাহত রাখব।

সংবাদ সম্মেলনে তিনি এ ধরনের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, বাংলাদেশের কোথাও যেন ভবিষ্যতে এ ধরনের বক্তব্য না দেওয়া হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকতে হবে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করে মাওলানা মিজানুর রহমান আতিকী বলেন, বিষয়টি জাতীয় ইস্যুতে পরিণত হতে পারে। তাই সংশ্লিষ্ট প্রার্থীকে ভবিষ্যতে এ ধরনের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এ ধরনের মন্তব্য ভোটারদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি করে, যা দ্রুত পরিহার করা জরুরি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মিশনারি এডুকেশন সোসাইটি ও সর্বধর্মীয় সম্প্রীতি সভার ভাইস চেয়ারম্যান প্রফেসর এম হুমায়ুন কবির, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আব্দুল আউয়াল, মাওলানা আব্দুস সালাম আজাদী, মাওলানা শফিকুল ইসলামসহ অন্যান্য আলেম ও ধর্মীয় ব্যক্তিবর্গ। এছাড়াও সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By