সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

বেনাপোল বন্দরে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা

সীমু দা
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:৫৫ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%8B%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%85%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%98%E0%A7%8B%E0%A6%B7%E0%A6%A3%E0%A6%BE

বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোড কার্যক্রমে নিয়োজিত দুটি শ্রমিক সংগঠন অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা করেছে। আগামী রোববার থেকে এ কর্মসূচি কার্যকর হবে বলে জানিয়েছেন শ্রমিক নেতারা। এতে বেনাপোল বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

শ্রমিক সংগঠন দুটি হলো বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন। সংগঠনগুলোর নেতারা বুধবার বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদনপত্র জমা দেন। বেনাপোল বন্দরের পরিচালকের মাধ্যমে আবেদনটি পাঠানো হয়েছে।

আবেদনপত্রে শ্রমিক নেতারা অভিযোগ করেন, বন্দর কর্তৃপক্ষের নিয়োগপ্রাপ্ত ঠিকাদার গত বছরের ৫ আগস্টের পর থেকে তাদের সংগঠনের সঙ্গে কোনো ধরনের চুক্তি, সমন্বয় কিংবা কার্যকর যোগাযোগ রক্ষা করেননি। বিষয়টি নিয়ে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সমাধান পাওয়া যায়নি।

তাদের দাবি, দীর্ঘদিন ধরে সমস্যাগুলোর সমাধান না হওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতির মতো কঠোর কর্মসূচি ঘোষণা করেছেন।

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সহিদ আলী জানান, অতীতেও কয়েকবার কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বন্দর পরিচালকের আশ্বাসে সেসব কর্মসূচি স্থগিত করা হয়।

তারা বলেন, দীর্ঘ সময় অপেক্ষার পরও কোনো কার্যকর সমাধান না আসায় আগামী রোববার থেকে বন্দরে শ্রমিকদের মাধ্যমে পরিচালিত সব ধরনের পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রাখা হবে।

সংশ্লিষ্ট মহলের মতে, কর্মবিরতি কার্যকর হলে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলের স্বাভাবিক কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এর ফলে ভারত-বাংলাদেশ আমদানি-রপ্তানি বাণিজ্য, পণ্য পরিবহন এবং সরবরাহ ব্যবস্থায়ও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, দুই শ্রমিক ইউনিয়নের বিভিন্ন দাবি-দাওয়া সংবলিত আবেদনপত্র বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, আবেদনপত্রটি ইতোমধ্যে ঢাকা প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। আশা করছি, বিষয়টি নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে এবং সমস্যার সমাধান হবে।

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By