বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

বেড়ে গেল স্বর্ণের দাম

সীমু দা
শুক্রবার, ২৯ মে, ২০২৬, ৭:২০ অপরাহ্ন
%E0%A6%B8%E0%A6%AC %E0%A6%B0%E0%A7%87%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%AD%E0%A7%87%E0%A6%99%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির খবরে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা বেড়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ও সুদের হার আরও বাড়তে পারে— এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগও বৃদ্ধি পেয়েছে।

শুক্রবার (২৯ মে) গ্রিনিচ মান সময় সকাল ৪টা ২২ মিনিট পর্যন্ত স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫০৫ দশমিক ৫৭ ডলারে দাঁড়ায়। তবে সপ্তাহের হিসাবে এখনো স্বর্ণের দাম প্রায় দশমিক ১ শতাংশ কম রয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারসের দামও দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৫ দশমিক ৯০ ডলারে পৌঁছেছে।

এর আগে বৃহস্পতিবার (২৮ মে) স্বর্ণের দাম দুই মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে গেলেও যুক্তরাষ্ট্র ও ইরানের সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির খবর প্রকাশের পর বাজারে ইতিবাচক পরিবর্তন দেখা যায়।

গোল্ডসিলভার সেন্ট্রাল–এর ব্যবস্থাপনা পরিচালক ব্রায়ান ল্যান বলেন, আগের দিন স্বর্ণের দাম ৪ হাজার ৩৬০ ডলারে নেমে গিয়েছিল এবং আরও কমার আশঙ্কা ছিল। তবে যুদ্ধবিরতির ঘোষণার পর হঠাৎ করেই বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়, যা শুক্রবার সকালেও অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, এখন বাজার চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় আছে, যদিও এটি এখন শুধু ট্রাম্পের স্বাক্ষরের অপেক্ষায় ঝুলে রয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি বাড়ানো এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ওপর থাকা বিধিনিষেধ শিথিল করতে একটি সমঝোতায় পৌঁছেছে। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও এতে অনুমোদন দেননি। একইসঙ্গে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By