সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

বুড়িচংয়ে স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শকের হাতে কমিউনিটি মেডিকেল অফিসার লাঞ্ছিতের অভিযোগ

সীমু দা
শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৮:০৪ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A7%81%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%82%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%A6%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%B6%E0%A6%95%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%95%E0%A6%AE%E0%A6%BF%E0%A6%89%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%AE%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87%E0%A6%B2 %E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%B2%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%85%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%AF%E0%A7%8B%E0%A6%97

কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণকেন্দ্রে সহকর্মীকে লাঞ্ছিত ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে পরিবার পরিকল্পনা পরিদর্শক এ.কে.এম মাহবুবুর রহমানের বিরুদ্ধে। এ ঘটনায় কেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এইচ এম গাজ্জালী মেডিকেল অফিসারের নিকট লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়, গত ৩০ মার্চ সকাল ১১টার দিকে গাজ্জালী নিজ কক্ষে দায়িত্ব পালন করছিলেন। এ সময় মাহবুবুর রহমান কক্ষে প্রবেশ করে কেন্দ্রের মেরামত কাজের তদারকি বিষয়ে জানতে চান। কথোপকথনের একপর্যায়ে তিনি ক্ষিপ্ত হয়ে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগে বলা হয়। পরে অফিসের অন্যান্য সহকর্মীরা এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী পরিবার কল্যাণ পরিদর্শিকা সালমা আক্তার জানান, রোগী দেখার সময় বাইরে চিৎকার শুনে বের হয়ে তিনি মাহবুবুর রহমানকে মারমুখী আচরণ করতে এবং গাজ্জালীকে আক্রমণ করতে দেখেন।

পরিবার কল্যাণ অফিসের আয়া জান্নাতুল ফেরদৌস বলেন, অভিযুক্ত কর্মকর্তা প্রায়ই সহকর্মীদের সঙ্গে রাগান্বিত ও অশালীন ভাষায় কথা বলেন। ঘটনার দিনও তিনি গাজ্জালীর সঙ্গে খারাপ আচরণ করতে দেখেছেন বলে জানান।

তবে অভিযোগ অস্বীকার করে মাহবুবুর রহমান বলেন, তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তিনি দাবি করেন, দুজনের মধ্যে কথা কাটাকাটি হলেও কোনো মারধরের ঘটনা ঘটেনি এবং মাঠপর্যায়ে কাজ করাই তার দায়িত্ব।

বুড়িচং উপজেলা মেডিকেল অফিসার ডা. হেদায়েত উল্লাহ জানান, সরকারি অফিসের শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধানকান্তি বলেন, ঘটনাটি তদন্ত করে অফিস খোলার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By