মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সর্বশেষ
আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সাগরে লঘুচাপ, পাঁচদিন দেশজুড়ে বৃষ্টি পথচারীকে চাপা দিয়ে হত্যা, বাস আটক ডিএমপিতে ৫ অতিরিক্ত ডেপুটি কমিশনারের পদায়ন ‘সরকার কাউকে গুম করেনি, করতেও দেবে না’ বাংলাদেশ-মালয়েশিয়ার বন্ধুত্ব পারস্পরিক বিশ্বাসে প্রতিষ্ঠিত ২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৫২২ ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৪ অপরাধ দমনে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে হাসনাতের দুঃখ প্রকাশ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ মৃত্যু, হাসপাতালে ৯৯৬ ঢাকায় বাড়বে গরম, বৃষ্টিরও সম্ভাবনা আজ জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী

বিহারে মন্দিরে পদদলিত হয়ে ৭ জন নিহত

সীমু দা
সোমবার, ১৭ আগস্ট, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%A6%E0%A6%A6%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%B9%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A7%AD %E0%A6%9C%E0%A6%A8 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%A4

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারে মন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ্যার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সোমবার বিহারের লখিসরাই জেলার অশোকধাম শিবমন্দিরে এ দুর্ঘটনা ঘটে।


ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, শ্রাবণ মাসের বিশেষ শিবপূজা উপলক্ষে সোমবার ভোর থেকেই অশোকধাম মন্দিরে হাজার হাজার পুণ্যার্থী জড়ো হতে থাকেন। স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটের দিকে মন্দির চত্বরে হঠাৎ পদদলনের ঘটনা ঘটে।


প্রাথমিকভাবে জানা গেছে, মন্দির এলাকায় একটি বিদ্যুতের খুঁটি পড়ে যাওয়ার পর কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পুণ্যার্থীদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। প্রচণ্ড ভিড়ের মধ্যে অনেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করলে ধাক্কাধাক্কি ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। একপর্যায়ে কয়েকজন মাটিতে পড়ে গেলে তাদের ওপর দিয়ে অন্যরা এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে পদপিষ্ট হয়ে সাতজনের মৃত্যু হয়।


আহতদের উদ্ধার করে লখিসরাই হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো হালনাগাদ তথ্য জানানো হয়নি।


লখিসরাইয়ের জেলা প্রশাসক শৈলেন্দ্র কুমার সংবাদ সংস্থা এএনআইকে জানান, সকাল সাড়ে ৬টা থেকে পৌনে ৭টার মধ্যে পরপর দুটি ট্রেন পুণ্যার্থীদের নিয়ে মন্দিরের কাছের একটি স্টেশনে পৌঁছায়। বিশেষ পূজাকে কেন্দ্র করে এরই মধ্যে মন্দিরে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন। ট্রেন দুটি আসার পর সেখানে ভিড় আরও বেড়ে যায়।


শৈলেন্দ্র কুমার বলেন, এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিদ্যুতের খুঁটি পড়ে কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন—এমন খবর ছড়িয়ে পড়ার পরই পদদলনের ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষ হওয়ার পরই দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


জেলা প্রশাসক আরও জানান, মন্দিরে ভিড় নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু হুড়োহুড়ির একপর্যায়ে একটি ব্যারিকেড ভেঙে যায়। এতে পুণ্যার্থীরা একে অপরের ওপর পড়ে যান। উদ্ধারকর্মীরা দ্রুত কয়েকজনকে বের করে আনলেও অতিরিক্ত ভিড়ের কারণে সবাইকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি।


লখিসরাইয়ের অশোকধাম মন্দিরটি ইন্দ্রদমনেশ্বর মন্দির নামেও পরিচিত। এটি বিহারের অন্যতম পরিচিত শিবমন্দির। মন্দির প্রাঙ্গণে ইন্দ্রদমনেশ্বরের পাশাপাশি পার্বতী, নন্দী ও দুর্গার মন্দিরও রয়েছে। সারা বছরই এখানে ভক্তদের সমাগম হয়। তবে শ্রাবণ মাস, বিশেষ করে সোমবার ও মহাশিবরাত্রিতে পুণ্যার্থীদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।


এর আগে গত মার্চে বিহারের নালন্দা জেলার শীতলামাতা মন্দিরে অতিরিক্ত ভিড়ের চাপে পদদলিত হয়ে আটজন নিহত ও ১২ জন আহত হন। কয়েক মাসের ব্যবধানে রাজ্যটির আরেকটি মন্দিরে একই ধরনের দুর্ঘটনা ঘটল।


আমার বাঙলা/ রাব্বি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By