রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

বিসিসি পরিচ্ছন্নতা কর্মীদের রেইনকোট উপহার

সীমু দা
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:৫৫ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF %E0%A6%AA%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%9B%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A8%E0%A6%A4%E0%A6%BE %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%80%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B0%E0%A7%87%E0%A6%87%E0%A6%A8%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0

বর্ষার তুমুল বৃষ্টিতেও যেন থমকে না যায় নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম, সেই লক্ষ্যে অনন্য এক উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। নগরকে পরিচ্ছন্ন রাখতে দিনরাত পরিশ্রমি পরিচ্ছন্নতাকর্মীদের কর্মদক্ষতা বৃদ্ধি ও স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে তাদের মাঝে রেইনকোট বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন অডিটোরিয়ামে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে এই রেইনকোটগুলো হস্তান্তর করা হয়।

চলতি বর্ষা মৌসুমে বৃষ্টি উপেক্ষা করে কর্মীরা যাতে নির্বিঘ্নে ও সুস্থ শরীরে নিজেদের দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতেই এই সামগ্রী বিতরণ করেছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। অনুষ্ঠানে পরিচ্ছন্নতা বিভাগের মোট ৭৫০ জন কর্মীর হাতে এই বিশেষ রেইনকোট তুলে দেওয়া হয়। আকস্মিক এই উপহার পেয়ে কর্মীদের মাঝে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিচ্ছন্নতাকর্মীদের হাতে রেইনকোট তুলে দেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।

এ সময় নিজের বক্তব্যে কর্মীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, আমাদের নগরকে সুন্দর ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতাকর্মীরা রোদ, বৃষ্টি কিংবা যেকোনো প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তারা নগরীর আসল প্রাণ। তাদের কাজের পরিবেশ নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং আরামদায়ক করার লক্ষ্যেই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা সবসময় তাদের পাশে আছি।

বিসিসি’র এই কল্যাণমূলক উদ্যোগে কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও সংহতি প্রকাশ করেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিসিসি পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা মো. ইউসুফ আলী, মাহবুব আলমসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগের ফলে পরিচ্ছন্নতাকর্মীদের মনোবল যেমন বাড়বে, তেমনই বর্ষা মৌসুমেও বরিশাল নগরীর ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা থাকবে একদম সচল ও ঝকঝকে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By