সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

বিসিসিআই-এর সিদ্ধান্ত নিয়ে ‘চাঞ্চল্যকর তথ্য’ দিলেন বোর্ড কর্মকর্তা

সীমু দা
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ২:৪৬ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%86%E0%A6%87 %E0%A6%8F%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E2%80%98%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A6%B0 %E0%A6%A4%E0%A6%A5%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AC%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A1 %E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%95%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ঘটনার প্রেক্ষাপটে বিসিবি এখন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের নির্ধারিত ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

এদিকে মুস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত ঘিরে নতুন তথ্য সামনে এসেছে। জানা গেছে, এই সিদ্ধান্ত নেওয়ার আগে বিসিসিআইয়ের সব কর্মকর্তা কিংবা আইপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় সর্বোচ্চ পর্যায় থেকে, বিসিসিআই ও আইপিএল গভর্নিং কাউন্সিলের সব সদস্য তা জানতেন না।

যেখানে গত মাসের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে কেনা এই বাঁহাতি পেসারকে ছাড়ার বিষয়টি বোর্ডের ‘সর্বোচ্চ পর্যায়’ থেকেই চূড়ান্ত করা হয়েছে বলে দাবি করা হয়েছে।
এক বিসিসিআই কর্মকর্তা ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, ‘আমরা বিষয়টি সংবাদমাধ্যমের মাধ্যমেই জানতে পেরেছি। এ নিয়ে কোনো আলোচনা হয়নি, আমাদের কাছ থেকে কোনো মতামতও নেওয়া হয়নি।’

শনিবার বিসিসিআইয়ের সচিব দেবজিত সাইকিয়া আনুষ্ঠানিকভাবে মুস্তাফিজকে ছাড়ার সিদ্ধান্তের কথা জানান।

তিনি বলেন, ‘সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্সকে তাদের দল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে মুক্ত করে দেওয়ার নির্দেশ দিয়েছে।’

বিসিসিআইয়ের এই সিদ্ধান্তে প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ সরকার পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত দেশে আইপিএলের সব ধরনের সম্প্রচার স্থগিত রাখার ঘোষণা দিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নির্দেশনা অনুসারে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সব ম্যাচের সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হচ্ছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By