শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে বাংলাদেশের প্রথম হার

সীমু দা
বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:২২ পূর্বাহ্ন

নারী কাবাডি বিশ্বকাপে ‘এ’ গ্রুপে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে বিশ্বকাপ শুরু করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছিল ৫৭-২৭ পয়েন্টে। কিন্তু নিজেদের তৃতীয় ম্যাচে এসে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের কাছে ৪৩-১৮ পয়েন্টে হেরেছে।

মিরপুর সোহরাওয়ার্দী স্টেডিয়ামে বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ২০১২ চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। শারীরিক, টেকনিক ও ট্যাকটিস-সব বিভাগে পরাস্ত হতে হয়েছে রুপালির দলকে।

শুরুতে আলো ঝলমলে কোর্টে প্রথম পয়েন্ট ভারতের। পরের রেইডে সমতা বাংলাদেশের। ১-১ এ পয়েন্ট সমান হলে লড়াইয়ের ইঙ্গিত মিলেছিল। তবে এরপরই বর্তমান চ্যাম্পিয়নদের আধিপত্য শুরু। কেন তারা সেরা বার বারই মুনশিয়ানা দেখিয়ে তা প্রমাণ করেছে। ৬-১ পয়েন্টে এগিয়ে গিয়ে চ্যাম্পিয়নরা ব্যবধান বাড়ায়। বৃষ্টি-রুপালিরা রেইড করেও পয়েন্ট ছিনিয়ে আনতে পারেনি।

তবে পরবর্তী সময়ে সাক্ষী শর্মাকে আটকে বৃষ্টি-রুপালিরা ব্যবধান কমিয়ে চমক দেখায়। ৬-৪ এ এসে পয়েন্ট দাঁড়ায়।

ভারত আবারও রেইড করে একের পর এক পয়েন্ট নিতে থাকে। আর স্বাগতিকদের খেলোয়াড়রা একে একে কোর্টের বাইরে। ৬ মিনিটের মধ্যে সবশেষ চম্পা ঠাকুরকে কোর্ট থেকে ছিটকে দিয়ে বাংলাদেশকে অল আউট করে ভারত। স্কোর দাঁড়ায় ১২-৫ এ।

রুপালি ও বৃষ্টি মাঝে প্রতিরোধ গড়ার চেষ্টা করে পয়েন্ট ছিনিয়ে আনার চেষ্টা করেছে। ততক্ষণে বাংলাদেশ ২৮-৮ পয়েন্টে আবারও অল আউট হয়। সাক্ষী শর্মাকে আটকাতে গিয়ে দুজনই কুপোকাত। কোর্টে থাকা সবশেষ রুপালি ও রুপালি আক্তার দুজনই আউট! প্রথমার্ধ ২৯-৮ পয়েন্টে পিছিয়ে বাংলাদেশ।

বিরতির পর একই চিত্র। ভারতের আধিপত্য চলতে থাকে। ৪২-১৫ পয়েন্টে বাংলাদেশ তৃতীয়বারের মতো অল আউট!

শেষ পর্যন্ত ভারত অনায়াসে ৪৩-১৮ পয়েন্টে বাংলাদেশকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে। আর স্বাগতিকরা নিজেদের তৃতীয় ম্যাচে এসে প্রথম হার দেখলো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By