শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

বিশ্বকাপ শিরোপা জিতবে কোন দল, জানালো সুপার কম্পিউটার

সীমু দা
সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:৪৩ পূর্বাহ্ন
%E0%A6%8F%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%9A%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%A8 %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%A8 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%97%E0%A6%A4 %E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A8 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AD%E0%A7%81%E0%A6%B2

ফিফা বিশ্বকাপ ২০২৬ এখন শেষ পর্যায়ে। ফাইনালসহ বাকি মাত্র চারটি ম্যাচ। শিরোপার লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স—যে চারটি দলকে টুর্নামেন্ট শুরুর আগেই সেমিফাইনালিস্ট হিসেবে ভবিষ্যদ্বাণী করেছিল অপটার সুপার কম্পিউটার।

এবার সেই সুপার কম্পিউটার সম্ভাব্য চ্যাম্পিয়নও বেছে নিয়েছে। ২৫ হাজারবার সম্ভাব্য ম্যাচের ফলাফল বিশ্লেষণ করে অপটা জানিয়েছে, বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা ফ্রান্সের।

এবারের আসরে দুর্দান্ত ছন্দে রয়েছে ফরাসিরা। আক্রমণভাগে নেতৃত্ব দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে টুর্নামেন্টে সর্বোচ্চ ৮ গোল করেছেন তিনি। আর উসমান ডেম্বেলের ঝুলিতে রয়েছে ৫ গোল। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে দুজনই গোল করে দলকে সেমিফাইনালে তুলেছেন।

অপটার বিশ্লেষণ অনুযায়ী, ৫৭.৭ শতাংশ ক্ষেত্রে ফ্রান্স সেমিফাইনালে স্পেনকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠবে। আর শিরোপা জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ৩৪ শতাংশ।

তবে ফ্রান্সের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে স্পেন। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে হারের পর থেকে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রয়েছে স্প্যানিশরা। এই সময়ে তারা জিতেছে ২৭টি ম্যাচ, ড্র করেছে ৯টি। এটি স্পেনের ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড।

অপটার হিসাবে স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ। যদিও শিরোপা জয়ের সম্ভাবনায় তারা দ্বিতীয় স্থানে রয়েছে, যার হার ২৩.৪ শতাংশ। অর্থাৎ সুপার কম্পিউটারের পূর্বাভাস বলছে, ডালাসে অনুষ্ঠিতব্য এই সেমিফাইনালের বিজয়ী দলই বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার।

অন্যদিকে, শিরোপা জয়ের সম্ভাবনায় তৃতীয় স্থানে রয়েছে ইংল্যান্ড। তাদের সম্ভাবনা ২১.৯ শতাংশ। তবে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সম্ভাবনায় তারা সামান্য এগিয়ে, যা ৫০.৯ শতাংশ।

শেষ চারে থাকা আর্জেন্টিনার সম্ভাবনাই সবচেয়ে কম দেখছে অপটা। সুপার কম্পিউটারের হিসাব অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার সম্ভাবনা ২০.৬ শতাংশ।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By