ফিফা বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের পর ফাইনালেও থাকছে বিশ্বখ্যাত তারকা শিল্পীদের পারফরম্যান্স। তবে ম্যাচের মধ্যবর্তী বিরতিতে দীর্ঘ সময়ের শো নিয়ে যে আলোচনা ও সমালোচনা চলছিল, সেটির অবসান ঘটিয়েছে ফিফা।
গুঞ্জন ছিল, ফাইনালের হাফটাইমে ৩০ থেকে ৪০ মিনিটের বিশেষ আয়োজন থাকতে পারে। তবে ফুটবল বিশ্লেষকদের অনেকেই আশঙ্কা প্রকাশ করেছিলেন, এত দীর্ঘ বিরতি ম্যাচের স্বাভাবিক ছন্দ নষ্ট করতে পারে। শেষ পর্যন্ত ফিফা জানিয়েছে, ফাইনালে হাফটাইমের বিরতি হবে সর্বোচ্চ ১৭ মিনিট।
এ বিষয়ে ইতোমধ্যে আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল ফেডারেশনকে জানানো হয়েছে। সাধারণত ফুটবল ম্যাচে হাফটাইম বিরতি ১৫ মিনিটের হলেও এবার তা বাড়ছে মাত্র দুই মিনিট। এর মধ্যে ১১ মিনিট বরাদ্দ থাকবে সংগীত পরিবেশনার জন্য। বাকি সময় ব্যবহার করা হবে মঞ্চ তৈরি ও সরিয়ে নেওয়া এবং মাঠে পানি দেওয়ার কাজে।
ফাইনালের বিরতিতে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচ।
এ ছাড়া ম্যাচে আগের মতোই থাকবে হাইড্রেশন ব্রেক। তীব্র গরমের কারণে চলমান বিশ্বকাপে প্রতি অর্ধে একবার করে খেলোয়াড়দের পানি পানের সুযোগ দেওয়া হচ্ছে। এর আগে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস, ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লে-সহ আরও কয়েকজন শিল্পীর পারফরম্যান্সের গুঞ্জন শোনা গেলেও এবার ফিফা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছে।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);