শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বিশ্বকাপ জিতলো পর্তুগাল

সীমু দা
শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১০:১৯ পূর্বাহ্ন

পর্তুগাল ও অস্ট্রিয়া দুই দলের সামনে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ জেতার হাতছানি ছিল। তবে জিতেছে ক্রিস্তিয়ানো রোনালদোর উত্তরসূরিরাই। রাতে অস্ট্রিয়াকে ১-০ গোলে হারিয়ে ট্রফি উঁচিয়ে ধরে উতসব করেছে পর্তুগাল।

কাতারের খালিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে জমে ওঠে খেলা। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে বিরতিতে যায় পর্তুগাল। বল দখলে ও আক্রমণে এগিয়ে ছিল পর্তুগাল।

ম্যাচের ৩২ মিনিটে আনিসিও কাব্রালের গোলে এগিয়ে যায় পর্তুগাল। ডানদিক থেকে কুনহা নিখুঁত পাস বাড়ান কাব্রালকে, বাঁ-পায়ের আলতো টোকায় গোল করে দলকে এগিয়ে নেন তরুণ ফরোয়ার্ড। বিরতির আগে সুযোগ পেয়েও ব্যবধান বাড়াতে পারেনি পর্তুগাল।

দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিষ্কার সুযোগ তৈরি করে অস্ট্রিয়া। কিন্তু পর্তুগালের দুর্ভেদ্য রক্ষণে বাধাপ্রাপ্ত হতে হয়েছে। এছাড়া হোপম্যানের মিডফিল্ড থেকে নেওয়া শট কিংবা নুদুকের হেড লক্ষ্যে থাকেনি।

শেষ পরযন্ত প্রথমবারের মতো অনূর্ধ্ব–১৭ বিশ্বকাপ নিশ্চিত হয় পর্তুগালের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By