রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
সর্বশেষ
এবার ভূমিকম্পে বিধ্বস্ত ভেনিজুয়েলার পাশে দাঁড়ালেন মেসি খামেনির জানাজায় ইরানিদের কা-ন্না দেখে বিস্ময় প্রকাশ ট্রাম্পের তিস্তা ও জঙ্গিবিমান ইস্যুতে বাংলাদেশের দিকে নজর রাখছে ভারত কেপ ভার্দের সঙ্গে টেক্কা দিতে পারছিলাম না: মেসি নিরাপত্তাকর্মীদের মারধর ও হুমকির অভিযোগ খামেনির শেষ বিদায়ের আগে প্রকাশ্যে আইআরজিসির ভারপ্রাপ্ত প্রধান বিএসবিআরএ নির্বাচন ঠেকানোর শেষ চেষ্টা ব্যর্থ৷ রোনালদোর প্রথম নকআউট গোল, নাটকীয় জয়ে শেষ ষোলোয় পর্তুগাল আসছে পূর্ণ সূর্যগ্রহণ, কিছু অঞ্চলে দিনের বেলায় নেমে আসবে অন্ধকার বিশ্ববাজারে বড় পতন, ৪ মাসের মধ্যে সর্বনিম্নে পৌঁছাল তেলের দাম আজ থেকে শুরু এইচএসসি পরীক্ষা আগামীকাল শুরু এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজারের বেশি শিক্ষার্থী এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোতে ফ্রান্স শপথ নিতে পারবেন না বিএনপির আসলাম চৌধুরী একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার আর নেই সরকারবিরোধী আন্দোলনের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর মেসির জোড়া বিশ্বরেকর্ড, বিশ্বকাপ ইতিহাসে নতুন অধ্যায় রোমে একই পরিবারের তিন বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা কালুখালীতে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সিদ্দিকুর রহমান, সদস্য-সচিব সেলিম হাসান সৌদি আরবকে রুখে ইতিহাস গড়া কেপ ভার্দে, এবার প্রতিপক্ষ আর্জেন্টিনা

বিশ্বকাপে টিকিটের দামে হঠাৎ বড় ধস

সীমু দা
রবিবার, ৫ জুলাই, ২০২৬, ৪:২০ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87 %E0%A6%9F%E0%A6%BF%E0%A6%95%E0%A6%BF%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87 %E0%A6%B9%E0%A6%A0%E0%A6%BE%E0%A7%8E %E0%A6%AC%E0%A6%A1%E0%A6%BC %E0%A6%A7%E0%A6%B8

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচগুলো শুরুর আগেই টিকিটের বাজারে বড় ধরনের মূল্যপতন দেখা গেছে। সবচেয়ে বেশি দামের পতন হয়েছে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের মধ্যকার বহুল আলোচিত ম্যাচের টিকিটে। কয়েক দিনের ব্যবধানে এই ম্যাচের টিকিটের দাম ৩০ শতাংশের বেশি কমে গেলেও শেষ মুহূর্তে কিছুটা চাহিদা বাড়ায় ক্ষতি আংশিক পুষিয়ে নিতে পেরেছে ফিফা।

টিকিটের মূল্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টিকিটডাটা ডটকম-এর তথ্য অনুযায়ী, সিয়াটলে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের সর্বনিম্ন টিকিটের দাম গত ১ জুন প্রায় ৪ হাজার ডলারে উঠেছিল। পরে তা নেমে আসে ১ হাজার ৫৪৯ ডলারে। তবে বসনিয়াকে ২-০ গোলে হারিয়ে যুক্তরাষ্ট্র শেষ ষোলো নিশ্চিত করার পর টিকিটের দাম সাময়িকভাবে কিছুটা বেড়ে যায়।

গত শুক্রবার পর্যন্ত এই ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ছিল ২ হাজার ৮৩৬ ডলার। কিন্তু শনিবার বিকেলে তা কমে দাঁড়ায় ১ হাজার ৪২৩ ডলারে, যা আগের তিন দিনের তুলনায় প্রায় ৩২ শতাংশ কম। পরে সন্ধ্যায় কিছুটা বেড়ে দাম হয় ১ হাজার ৬৩৫ ডলার।

দাম কমলেও শেষ ষোলোর আটটি ম্যাচের মধ্যে টিকিটের দামের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ। তালিকার শীর্ষে রয়েছে মেক্সিকো-ইংল্যান্ড ম্যাচ, যেখানে সর্বনিম্ন টিকিটের মূল্য ৩ হাজার ৫৭৪ ডলার।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচের টিকিটের দামে এত বড় পতন কিছুটা বিস্ময়কর। কারণ বেলজিয়াম দলের বেস ক্যাম্প সিয়াটলের কাছাকাছি এবং এটি শহরটিতে তাদের তৃতীয় ম্যাচ। ফলে দর্শক উপস্থিতি বেশি হওয়ারই প্রত্যাশা ছিল।

এদিকে আর্জেন্টিনা-মিশর ম্যাচের সর্বনিম্ন টিকিটের মূল্য ১ হাজার ৫৯৯ ডলার। ব্রাজিল-নরওয়ে ম্যাচের টিকিট শুরু হচ্ছে ১ হাজার ৫৩৭ ডলার থেকে, আর পর্তুগাল-স্পেন ম্যাচের সর্বনিম্ন মূল্য ১ হাজার ৩৬৭ ডলার।

সব মিলিয়ে গ্রুপ পর্বের তুলনায় শেষ ষোলোর ম্যাচগুলোতে দর্শকদের আগ্রহ কিছুটা কম থাকায় টিকিটের বাজারেও এর প্রভাব পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অন্যদিকে, শনিবার মরক্কোর কাছে ৩-০ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে কানাডা। ওই ম্যাচের সর্বনিম্ন টিকিটের দামও শেষ ৭২ ঘণ্টায় প্রায় ১৪ শতাংশ কমে যায়।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By