শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

বিশ্বকাপের আমেজে মোবাইলে খেলতে পারেন যেসব ফুটবল গেম

সীমু দা
রবিবার, ১৪ জুন, ২০২৬, ২:১৮ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%95%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9C%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2%E0%A7%87 %E0%A6%96%E0%A7%87%E0%A6%B2%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%AA%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AF%E0%A7%87%E0%A6%B8%E0%A6%AC %E0%A6%AB%E0%A7%81%E0%A6%9F%E0%A6%AC%E0%A6%B2 %E0%A6%97%E0%A7%87%E0%A6%AE

ফুটবল বিশ্বকাপ শুরু হলেই মাঠের উত্তেজনার পাশাপাশি ভার্চুয়াল ফুটবলেও মেতে ওঠেন অসংখ্য ভক্ত। স্মার্টফোনে ফুটবল খেলে বিশ্বকাপের রোমাঞ্চ আরও কাছ থেকে উপভোগ করতে চাইলে কয়েকটি জনপ্রিয় ফ্রি-টু-প্লে গেম বেছে নিতে পারেন।

EA Sports FC Mobile 26
মোবাইল ফুটবল গেমের অন্যতম জনপ্রিয় নাম EA Sports FC Mobile 26। বিশ্বকাপ উপলক্ষে এতে যুক্ত হয়েছে বিশেষ টুর্নামেন্ট মোড, যেখানে জাতীয় দল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করা যায়। ৫০টিরও বেশি লাইসেন্সপ্রাপ্ত জাতীয় দল, বাস্তব খেলোয়াড় ও বিভিন্ন ক্লাব নিয়ে নিজের স্কোয়াড গঠনের সুযোগ রয়েছে। উন্নত গ্রাফিক্স, অনলাইন মাল্টিপ্লেয়ার এবং নিয়মিত লাইভ ইভেন্ট গেমটিকে আরও আকর্ষণীয় করেছে।

Dream League Soccer 2026
ফুটবলপ্রেমীদের কাছে পরিচিত Dream League Soccer 2026 এসেছে নতুন সংস্করণে উন্নত ফিচার নিয়ে। এতে রয়েছে আধুনিক ভিজ্যুয়াল ডিজাইন, উন্নত অ্যানিমেশন এবং ৪ হাজারের বেশি FIFPRO লাইসেন্সপ্রাপ্ত ফুটবলার। নিজের দল গড়ে বিভিন্ন লিগ ও ডিভিশন পেরিয়ে শীর্ষ পর্যায়ে ওঠার চ্যালেঞ্জ নেওয়া যায়। বাস্তবসম্মত ধারাভাষ্য ও মসৃণ গেমপ্লে এর বড় আকর্ষণ।

eFootball 2026
Konami-এর জনপ্রিয় গেম eFootball 2026 বাস্তবসম্মত ফুটবল অভিজ্ঞতার জন্য সুপরিচিত। নিখুঁত পাসিং, ড্রিবলিং ও কৌশলনির্ভর গেমপ্লে এটিকে আলাদা করেছে। বিভিন্ন ক্লাব ও তারকাসমৃদ্ধ স্কোয়াড নিয়ে অনলাইনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগও রয়েছে।

Soccer Superstar
যারা দ্রুতগতির ও সহজ নিয়ন্ত্রণের গেম পছন্দ করেন, তাদের জন্য Soccer Superstar ভালো বিকল্প। টাচ কন্ট্রোলের মাধ্যমে ছোট ছোট ম্যাচ খেলা যায় এবং ক্যারিয়ার মোডে একজন খেলোয়াড়কে ধাপে ধাপে তারকা বানানোর সুযোগ থাকে। অফলাইনেও খেলা যায় বলে যেকোনো সময় উপভোগ করা সম্ভব।

Top Eleven Football Manager
যারা সরাসরি খেলায় না নেমে কৌশল ও দল ব্যবস্থাপনায় আগ্রহী, তাদের জন্য Top Eleven Football Manager উপযুক্ত। এখানে দল গঠন, ট্রান্সফার, ম্যাচ কৌশল এবং ক্লাব পরিচালনার দায়িত্ব নিতে হয়। বিশ্বের বিভিন্ন খেলোয়াড়দের সঙ্গে প্রতিযোগিতা করে নিজের ক্লাবকে শীর্ষে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By