বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
সর্বশেষ
প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত  ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে

বিশ্বকাপের আগে সুখবর পেলেন মোস্তাফিজ

সীমু দা
সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬, ৭:৩০ অপরাহ্ন
%E0%A6%86%E0%A6%A8%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%A0%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%95%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%95%E0%A7%87 %E0%A6%9B%E0%A7%87%E0%A6%A1%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%95%E0%A6%B2%E0%A6%95%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%BE

গত বছর জাতীয় দল ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে ধারাবাহিক পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে সুখবর পেয়েছেন মোস্তাফিজুর রহমান। জাতীয় দলের এই তারকা পেসার উইজডেনের ২০২৫ সালের টি-টোয়েন্টি বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন।

ক্রিকেট বিশ্বখ্যাত ওয়েবসাইট উইজডেন তাদের সম্পাদকীয় দলের মূল্যায়নের ভিত্তিতে এই একাদশ ঘোষণা করেছে। তারা জানিয়েছে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে গত বছরের শেষ ভাগে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গিয়েছিল। পাশাপাশি বিভিন্ন দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগও পুরো বছর চলেছে। সব ধরনের স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচের পারফরম্যান্স বিবেচনা করে বর্ষসেরা একাদশ নির্বাচন করা হয়েছে।

২০২৫ সালে অন্তত ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে মোস্তাফিজের গড় ১৮.০৩ ছিল সেরা। কোনো পেসার তাঁর মতো কম রান খরচে উইকেট নেননি। স্ট্রাইক রেটে সামান্য এগিয়ে ছিলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার। বছরজুড়ে ব্যাটসম্যানদের চাপের মধ্যে রাখার পাশাপাশি নিয়মিত উইকেট নেওয়াই মোস্তাফিজের সবচেয়ে বড় শক্তি।

স্বীকৃত টি-টোয়েন্টিতে তিনি ৪৩ ইনিংসে ৫৯ উইকেট শিকার করেছেন। ওভারপ্রতি রান মাত্র ৬.৭৮, স্ট্রাইক রেট ১৫.৯। তার সেরা বোলিং পারফরম্যান্স ছিল ৩ উইকেট ১১ রানে। গত বছর মোট বল করেছেন ১৫৬.৫ ওভার।

মোস্তাফিজের তুলনায় হোল্ডার বল করেছেন ২৫০.২ ওভার, নিয়েছেন সর্বোচ্চ ৯৭ উইকেট; তার স্ট্রাইক রেট ১৫.৪ হলেও গড় ছিল ২১.৪২।

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে দুইজন করে বিশেষজ্ঞ স্পিনার, পেসার ও পেস-বোলিং অলরাউন্ডার রাখা হয়েছে। স্পিন বিভাগে জায়গা পেয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী এবং ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন।

পেস আক্রমণে মোস্তাফিজুর রহমানের সঙ্গে রয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। পেস-বোলিং অলরাউন্ডার হিসেবে দলে আছেন স্যাম কারেন ও জেসন হোল্ডার।

উইজডেনের বর্ষসেরা (২০২৫) টি-টোয়েন্টি দল-

অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারাইন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By