শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বিয়ের আসর মাতাতে এলো ‘মাইয়া’!

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:২৫ পূর্বাহ্ন

আসছে বিয়ের মৌসুম। রীতি–রেওয়াজের পাশাপাশি বিয়ের প্রতিটি আয়োজনে সংগীত এখন অন্যতম প্রধান অনুষঙ্গ। অনুষ্ঠানে বর ও কনে পক্ষের মানুষেরা দুষ্টু–মিষ্টি কথায় একে–অপরের ওপর প্রভাব বিস্তার করবেন; নৃত্যে করবেন পরাভূত– এটাই সময়ের চাহিদা। আর সেই চাহিদা মেটাতেই নতুন গান নিয়ে এসেছেন সময়ের আলোচিত তরুণ সংগীতশিল্পী মুজা। সঙ্গে আছেন আরেক তরুণ শিল্পী সানজানা। গানের নাম ‘মাইয়া’।

‘মাইয়ার কথা আমার এতো ভালো লাগিল/ পোলা আমার কথা শুইনা প্রেম জাগিল’– গানে এমন কথায় ‘পোলা–মাইয়া’ ধরাশায়ী করতে চেয়েছেন একে অপরকে। মুজা জানান, গানটিতে একজন নারীর সৌন্দর্যের চেয়ে ব্যক্তিত্বকে প্রাধান্য দেয়ার চেষ্টা রয়েছে। তিনি বলেন, ‘আমরা সাধারণত কারও সৌন্দর্যে আবিষ্ট হই। কথা বলার পর সেই ভালোলাগা আরও বেড়ে যেতে পারে ব্যক্তিত্বর কারণে। সেটাই গানের কথায় রাখতে চেয়েছি আমরা।’

গানের লিংক:

‘মাইয়া’ গানটি তৈরির গল্পটা জানাতে গিয়ে মুজা বলেন, ‘উৎসব (বিয়ে) মৌসুমের কথা চিন্তা করেই গানটি করা। এটি আমার কাছে খুবই স্পেশাল, কারণ গানটিতে আমার কণ্ঠে কোনও প্রতিধ্বনি ব্যবহার করা হয়নি। নতুন আওয়াজটা শ্রোতাদের শোনাতে চেয়েছি। গানটি পপ জনরার, সঙ্গে কাওয়ালির ভাবটা আছে। সানজানার কণ্ঠ আমার কাছে ভালো লেগেছে জন্যই তার সঙ্গে কাজ করা। তবে আমি জানতাম না যে সে একজন অসাধারণ নৃত্যশিল্পী!’ 

সংগীতশিল্পী হিসেবে মুজা আরও আগেই পরিচিতি পেয়েছেন। কিছুটা নতুন হলেও দর্শকদের নজর কেড়েছেন ‘মাইয়া’ গানের কণ্ঠশিল্পী ও মডেল সানজানা। তরুণ ও নবীন এ শিল্পী তার সম্পর্কে জানান, ছয় বছর বয়স থেকে গান শিখছেন সানজানা। এখন ব্যবসার কাজে ব্যস্ত থাকলেও সুযোগ পেলেই গানের চর্চা করেন। গানটি তৈরির পরিকল্পনার কথা জানিয়ে সানজানা বলেন, ‘‘মুজার প্রথম গান প্রকাশের সময় থেকেই আমরা পরিচিত। ‘মাইয়া’ গান তৈরির শুরুটা সিনেমার দৃশ্যের মতোই। হঠাৎ কেউ অন্ধকার স্টুডিওর দরজা খুলে বের হলেন, সঙ্গে সঙ্গে আমাদের শুভেচ্ছা বিনিময় হলো, তারপরেই দেখলাম আমরা গানটি নিয়ে কাজ শুরু করে দিয়েছি।’’ পার্থ শেখ পরিচালিত গানটির মিউজিক ভিডিওটি দেখার পর খুবই ভালো লেগেছে দুই কণ্ঠশিল্পীর। সানজানা জানান, তার প্রত্যাশার চেয়েও ভালো হয়েছে কাজটি। গানটির কোরিওগ্রাফি করেছেন তরুণ কোরিওগ্রাফার হৃদি শেখ। ২০১৮ সালে মুজার প্রথম কাজে তিনি ছিলেন, ২০২৫ সালে ‘মাইয়া’ গানের কোরিওগ্রাফি করলেন। মাঝখানে সবার কাজের পরিধি বেড়েছে, সেটা ভেবে অবাক লাগছিল হৃদি শেখের। তিনি বলেন, ‘যেহেতু বিয়ের মৌসুমের গান, তাই পরিকল্পনাটাও ঐরকমভাবে করেছি এবং আমাদের ডিওপি তাহসিন (তাহসিন রহমান) ভাইয়ের সঙ্গে ধারণাগুলো নিয়ে আলোচনা করেছি। এখানে শুধু নৃত্যের মুদ্রাগুলোই গুরুত্বপূর্ণ নয় বরং সেট ডিজাইন, পোশাক, আলো, নৃত্যশিল্পীর সংখ্যা গুরুত্বপূর্ণ উপাদান। এবার পুরুষ নৃত্যশিল্পীদের ওপরও জোর দেয়া হয়েছে।’

‘মাইয়া’ গানটির কথা লিখেছেন মুজা ও বাঁধন। এর সংগীত প্রযোজনা করেছেন মুজা ও ডেডবানি, সংগীতায়োজন করেছেন মুজা। সহনৃত্যশিল্পীরা ছিলেন আরএস প্রোডাকশন থেকে। গানটি প্রকাশ পেয়েছে ৮ নভেম্বর। শুটিংয়ে হৃদি শেখ ও তার টিম


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By