মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বিয়ের আনন্দ রূপ নিল বিষাদে, প্রবাস থেকে ফিরে ১৬ ঘণ্টার মাথায় মৃত্যু

সীমু দা
মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%A8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A6 %E0%A6%B0%E0%A7%82%E0%A6%AA %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B8 %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%87 %E0%A7%A7%E0%A7%AC %E0%A6%98%E0%A6%A3%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%B0

বিয়ের আনন্দ নিয়ে প্রবাস থেকে দেশে ফিরেছিলেন তরুণ আসলাম (২৪)। পরিবারের সদস্যদের চোখেমুখে ছিল আনন্দের ঝিলিক, চলছিল আসন্ন শুক্রবারের বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ টিকল না। দেশে ফেরার মাত্র ১৬ ঘণ্টার মধ্যেই এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলার মোটের পুকুর পাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহত আসলাম সখীপুর উপজেলার বেলতলী গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল চারটার দিকে মোটরসাইকেলযোগে আসলাম বড়চওনা বাজারের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে মোটের পুকুর পাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, সোমবার রাত ১২টার দিকে প্রবাস থেকে দেশে ফেরেন আসলাম। দেশে ফেরার পর থেকেই পুরো পরিবার বিয়ের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ এমন দুর্ঘটনায় পরিবারটি গভীর শোকে মুহ্যমান হয়ে পড়েছে। নিহতের বাড়িতে চলছে কান্না আর আহাজারি।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আদিল ইফতেখার জানান, হাসপাতালে আনার আগেই ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন পিপিএম বলেন, বিষয়টি তিনি অবগত হয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।



সাজু/নিএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By