শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বিয়েরও একটা মেয়াদ থাকা উচিত: কাজল

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৭:৪০ পূর্বাহ্ন

বলিউড তারকা কাজল সম্প্রতি অ্যামাজন প্রাইম-এর টকশো ‘টু মাচ’-এ সহ-উপস্থাপক টুইংকেল খান্নার সঙ্গে আলোচনায় এমন একটি মন্তব্য করেছেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে গেছে। কাজলের ভাষায়, ‘বিয়ের একটা মেয়াদ থাকা উচিত, সঙ্গে নবায়নের সুযোগও থাকা উচিত।’

অর্থাৎ বিয়ের তারিখ আছে কিন্তু সেটি এক্সপায়ার ডেট থাকা উচিত ছিল বলে মনে করেন। চাইলে সেটা যেন নবায়ন করা যায়, সেই অপশনটিও চান এই অভিনেত্রী।

শোয়ের সর্বশেষ পর্বে অতিথি হিসেবে ছিলেন কৃতি শ্যানন ও ভিকি কৌশল। ‘অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি’ সেগমেন্টে প্রশ্ন ওঠে—‘বিয়েতে কি মেয়াদ থাকা উচিত?’

এতে টুইংকেল খান্না হাসতে হাসতে বলেন, ‘না, এটা বিয়ে—ওয়াশিং মেশিন না।’ তখনই কাজল পাল্টা জবাব দেন, ‘আমার মনে হয় থাকা উচিত। কে গ্যারান্টি দিতে পারে যে আপনি সঠিক সময় সঠিক মানুষকে বিয়ে করছেন? নবায়নের অপশন থাকলে ভালো হতো, আর মেয়াদ থাকলে কেউ বেশি কষ্ট পেত না।’

তিনি এমনকি টুইংকেলকেও এ বিষয়ে রাজি করানোর চেষ্টা করেন। তবে কৃতি ও ভিকি টুইংকেলের পক্ষেই থাকেন এবং কাজলের প্রস্তাবের সঙ্গে একমত হননি।

এরপর প্রশ্ন আসে, ‘বন্ধুদের কি একে অপরের এক্সের সঙ্গে ডেট করা উচিত নয়?’ এ প্রসঙ্গে টুইংকেল হেসে বলেন, ‘আমাদের তো একজন এক্স আছে, কিন্তু আমরা বলতে পারি না।’

কাজল সঙ্গে সঙ্গে হেসে তাকে চুপ করতে বলেন, ‘চুপ করো, চুপ!’—যেন গোপন তথ্য ফাঁস না হয়ে যায়।

এর আগের এক পর্বে, যেখানে অতিথি ছিলেন জাহ্নবী কাপুর ও করণ জোহর, টুইংকেল খান্না ‘শারীরিক প্রতারণা’ নিয়ে খোলাখুলি মত দেন।

প্রশ্ন ছিল—‘মানসিক প্রতারণা কি শারীরিক প্রতারণার চেয়ে খারাপ?’ কাজল ও অজয়

এতে টুইংকেল, কাজল ও করণ জোহর একসঙ্গে বলেন—শারীরিক প্রতারণা সম্পর্ক ভাঙার কারণ নয়। অন্যদিকে জাহ্নবী কাপুর বলেন, ‘না, এতে সম্পর্ক ভেঙে যায়।’

তখন টুইংকেল যোগ করেন, ‘আমরা পঞ্চাশে, ও বিশে। ও এখনও দেখেনি আমরা যা দেখেছি। রাত গেল, কথা গেল—যা হয়ে গেছে, তা ভুলে যেও।’

টুইংকেল খান্না ২০০১ সালে অভিনেতা অক্ষয় কুমারকে বিয়ে করেন। কাজল ও অজয় দেবগণ ১৯৯৯ সাল থেকে দাম্পত্য জীবন কাটাচ্ছেন।

এই ‘টু মাচ’ টকশো–তে দুজনেই বলিউডের প্রতিষ্ঠিত অভিনেত্রী হলেও তাদের খোলামেলা মতামত ও রসিকতা এখন নেটদুনিয়ার অন্যতম আলোচ্য বিষয়।

সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By