ঠাকুরগাঁওয়ে প্রান্তিক কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। এরই অংশ হিসেবে জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় ৩২ জন প্রান্তিক খামারির মাঝে সম্পূর্ণ বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিকালে ব্র্যাকের বালিয়াডাঙ্গী এরিয়া অফিস কার্যালয়ে এই বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচীর আওতায় এই সহায়তা প্রদান করা হয়।
হাঁস-মুরগি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচীর ঠাকুরগাঁও-১ অঞ্চলের এলাকা ব্যবস্থাপক শরিফুল ইসলাম। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— ব্র্যাকের উপজেলা হিসাব ব্যবস্থাপক দীপক কুমার সরকার, শাখা ব্যবস্থাপক নেজামুল হক, সহকারী শাখা ব্যবস্থাপক জহিরুল ইসলাম এবং সম্প্রসারণ কর্মকর্তা মোক্তার হোসেন সহ স্থানীয় মাঠ কর্মকর্তাবৃন্দ।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রামীণ জনপদের দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলোকে হাঁস-মুরগি পালনে উদ্বুদ্ধকরণ এবং তাদের আমিষের চাহিদা পূরণের পাশাপাশি বাড়তি আয়ের উৎস তৈরি করতেই ব্র্যাকের এই ক্ষুদ্র প্রয়াস। বিনামূল্যে এই সহায়তা পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মুখে হাসির ঝিলিক দেখা গেছে।
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);