বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ
হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

বিচারে নিষিদ্ধ না হলে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে আওয়ামী লীগ: তথ্য উপদেষ্টা

সীমু দা
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৩:১০ অপরাহ্ন
%E0%A6%97%E0%A6%A3%E0%A6%AD%E0%A7%8B%E0%A6%9F%E0%A7%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%95%E0%A7%87%E0%A6%A8 %E2%80%98%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%81%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A7%87 %E0%A6%9B%E0%A6%BF%E0%A6%B2 %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%A1%E0%A6%BE %E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%87%E0%A6%A6

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে দলটি আবারও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (৭ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, বর্তমানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে এবং এ বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) তদন্ত চলছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়।

ডা. জাহেদ বলেন, ‘আইসিটি জানিয়েছে, তদন্ত চলমান। তদন্ত শেষ হওয়ার পরই বিষয়টি স্পষ্ট হবে। বিচারে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, তাহলে তারা রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে।’

তুরাগে সাম্প্রতিক কয়েকটি অপ্রত্যাশিত মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা সরকার তদন্ত করে দেখবে। দেশি-বিদেশি বিভিন্ন সংস্থার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতরা পালানোর চেষ্টা করছিলেন এবং সেই পরিস্থিতিতেই ঘটনাগুলো ঘটেছে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘যারা এখনও আওয়ামী লীগ করেন বা মিছিলে অংশ নেন, তাদের জন্য দুঃখ হয়। তবে তাদের জীবনও মূল্যবান এবং তারা রাষ্ট্রের নাগরিক। তাই সবার প্রতি আহ্বান, রাষ্ট্রের আইন মেনে চলুন।’

দলটির রাজনৈতিক অবস্থান সম্পর্কে মন্তব্য করতে গিয়ে ডা. জাহেদ বলেন, আওয়ামী লীগের নৈতিক শক্তি নেই এবং অর্থের প্রভাব থাকলেও দেশের ভেতরে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি সফল করার সক্ষমতা তাদের নেই। ভারতে অবস্থান করে দলটির যেসব কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, সে বিষয়ে ভারত সরকারকে রাষ্ট্রীয় পর্যায়ে আগেও অবহিত করা হয়েছে এবং ভবিষ্যতেও জানানো হবে।

তিনি আরও জানান, আওয়ামী লীগের অনেক নেতা বিভিন্ন মামলার আসামি এবং কেউ কেউ ইতোমধ্যে দণ্ডপ্রাপ্ত। তাদের দেশে ফিরিয়ে আনতে সরকার কূটনৈতিক ও রাষ্ট্রীয় পর্যায়ে নিয়মিত উদ্যোগ চালিয়ে যাচ্ছে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By