মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বিচারকাজ থেকে সরিয়ে দেওয়া হলো হাইকোর্টের সেই বিচারপতিকে

সীমু দা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A6%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%8B %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%87%E0%A6%95%E0%A7%8B%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A7%87%E0%A6%87 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%95%E0%A7%87

অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর হাইকোর্ট বিভাগের বিচারপতি আব্দুল মান্নানকে বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) প্রধান বিচারপতির দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে কুমিল্লায় একটি ব্যক্তিগত অনুষ্ঠানে গিয়ে তিনি চিৎকার-চেঁচামেচি করেন এবং একপর্যায়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। ওই ঘটনার ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ছাড়া এপেক্স ক্লাবের নির্বাচন বন্ধ করার ঘটনাতেও তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে, যা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। সম্প্রতি সুপ্রিম কোর্টে বেঞ্চ পুনর্গঠনের সময় তাকে কোনো বিচারিক দায়িত্বে রাখা হয়নি এবং কজলিস্টের তালিকাতেও তার নাম অন্তর্ভুক্ত করা হয়নি।

আইনগত পরিভাষায় বিচারিক দায়িত্ব থেকে এভাবে সরিয়ে দেওয়াকে কার্যত ওএসডি অবস্থার সমতুল্য হিসেবে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল সকালে কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ অডিটোরিয়ামে ওই ঘটনা ঘটে, যার প্রায় দুই মিনিটের একটি ভিডিও পরে অনলাইনে ছড়িয়ে পড়ে।

ভাইরাল হওয়া ভিডিতে দেখা যায়, অনুষ্ঠানস্থলে ওই বিচারপতির সঙ্গে চরম তর্কবিতর্কে লিপ্ত হয়ে পড়েছেন অন্যান্য সদস্যরা। এ সময় বিচারপতি বিষয়টি বুঝাতে চেষ্টা করলেও কেউ তার কথার পাত্তা না দিয়েই পাল্টা কথা বলতে থাকেন।

এ সময় কয়েক বার ভুয়া ভুয়া স্লোগান শোনা যায়। পরিস্থিতি উত্তপ্ত দেখে বিচারপতির নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাকে ঘিরে রাখেন এবং একপর্যায়ে তিনি অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By