সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

বিএনপির প্রার্থীর বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করায় স্বতন্ত্র প্রার্থীকে জরিমানা

সীমু দা
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ২:৪১ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%8F%E0%A6%A8%E0%A6%AA%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%B0 %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87 %E0%A6%95%E0%A7%81%E0%A6%B0%E0%A7%81%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%82%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A3 %E0%A6%AE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%AF %E0%A6%95%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%A4%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80%E0%A6%95%E0%A7%87 %E0%A6%9C%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE

নাটোরের লালপুরে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী জনসভায় নাটোর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করায় আসনটির স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় প্রার্থী ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে মুচলেকাও প্রদান করেন।

গতকাল শনিবার (২৪ জানুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন মোবাইল কোর্ট পরিচালনা করে এই জরিমানা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন।

জানা গেছে, শনিবার বিকালে লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনের কড়ইতলায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় নাটোর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রঞ্জিত কুমার সরকার তার বক্তব্যে আসনটির বিএনপি মনোনীত প্রার্থীকে নিয়ে এক কুরুচিপূর্ণ মন্তব্য করেন। মুহূর্তেই ওই বক্তব্যটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে তীব্র আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এ বিষয়ে নাটোরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আসমা শাহীন বলেন, লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশন সংলগ্ন কড়ইতলায় স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুর নির্বাচনী সভায় তার একজন সমর্থক অপর একজন প্রার্থীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করে। এ অপরাধের প্রেক্ষিতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্বতন্ত্র প্রার্থী তাইফুল ইসলাম টিপুকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। প্রার্থী ভবিষ্যতে এমন ঘটনা আর ঘটবে না বলে মুচলেকা প্রদান করেছেন।

এ বিষয়ে কথা বলতে নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা তাইফুল ইসলাম টিপুকে ফোন করলেও তিনি রিসিভ করেননি।

এ প্রসঙ্গে জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, বিএনপির প্রার্থীকে নিয়ে জেলা বিএনপির সদস্য রঞ্জিত কুমার সরকারের করা কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। জেলা বিএনপির সদস্য হয়ে কোনোভাবেই বিএনপির প্রার্থীর বিরুদ্ধে এমন অশালীন কথা বলতে পারেন না। বিষয়টি কেন্দ্রে জানানো হবে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By