শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বাবা হলেন সংগীতশিল্পী মেহরাব

সীমু দা
সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন

বাবা হলেন সংগীতশিল্পী মেহরাব। গত বছরের ৯ নভেম্বর তার স্ত্রী রুশী চৌধুরীর কোলজুড়ে আসে পুত্রসন্তান। নাম রাখেন এরহান রহমান।  

সুখবরটি যথাসময়ে ভক্তদের জানাতে পারেননি বলে দুঃখ প্রকাশ করেন মেহরাব। বললেন, ‘বিলম্বে হলেও এরহানের খবরটি সবাইকে জানাতে পেরে ভালো লাগছে। নানাবিধ কারণে এতো ভালো একটি খবর যথাসময়ে না জানাতে পেরে দুঃখ প্রকাশ করছি। পুত্রও তার মা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’ 

মেহরাব জানান, এরহান রহমান তাদের ঘর আলো করার পর গত একটা বছর খুব আনন্দঘন মুহূর্ত পার করছেন তারা। ব্যস্ত ছিলেন ছেলে ও পরিবার নিয়ে। তাই সে অর্থে গান করা হয়নি।

মেহরাব বলেন, ‘এরহান এখন মাশাল্লাহ একটু শক্ত হয়েছে। ভাবলাম এখনই সময় কাজে ফেরার। সেই লক্ষ্যে নতুন গান তৈরির কাজে হাত দিয়েছি। রবিউল ইসলাম জীবনের লেখায় একটি গান তৈরি করছি। আশা করছি এই শীতেই গানটি ভিডিওসহ প্রকাশ করতে পারবো।’ বলা দরকার, এনটিভি আয়োজিত রিয়েলিটি শো ‘ক্লোজআপ ওয়ান’ থেকে উঠে আসা মেহরাবের কথা প্রায় সবাই জানেন। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সাবেক শিক্ষার্থী রুশী চৌধুরী শখের বশে নিজেকে জড়িয়েছেন অনুষ্ঠান উপস্থাপনা, বিজ্ঞাপনচিত্র, মিউজিক ভিডিও, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়, র‌্যাম্প মডেলিং এবং সাংবাদিকতায়।

তারা দু’জনে প্রেম ও পারিবারিক সুবাদে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছেন ২০১৯ সালের ৮ জুলাই। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By