সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

বাবা-মায়ের ঝগড়া বিবাদ যেভাবে সন্তানের উপর প্রভাব ফেলে

সীমু দা
রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬, ৮:০০ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE %E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%9D%E0%A6%97%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6 %E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%89%E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC %E0%A6%AB%E0%A7%87%E0%A6%B2%E0%A7%87

বাড়তে থাকা কাজের চাপ, বাজারদর ও ব্যক্তিগত সম্পর্কে টানাপোড়েন— সাধারণত এসব বিষয় মা-বাবা সন্তানের সামনে আলোচনা করেন না। কিন্তু মাঝে মধ্যেই তা প্রকাশ পেয়ে যায়। কখনো কখনো বাড়ির খুদে সদস্যটির ওপর অযথাই এসে পড়ে রাগ। আবার কেউ কেউ নিজের রাগ ও বিরক্তিও প্রকাশ করতে পারেন না। একেবারে নিশ্চুপ হয়ে যান। অভিভাবকদের এহেন আচরণে যে সন্তানদের মনের ওপর চাপ পড়তে পারে, তা হয়তো অনেকেই আমরা টের পাই না। 

এ বিষয়ে মনোবিদরা বলছেন, আক্ষরিক অর্থে শিশুরা মানসিক চাপে না থাকলেও মা-বাবার ব্যবহার চুপিসারে তাদের আবেগ, অনুভূতি কিংবা আচরণ বদলে দিতে পারে। কারণ আবেগ ও অনুভূতির জায়গাটা ভীষণ স্পর্শকাতর। শিশুরা সবসময়ে অভিভাবকদের সঙ্গে এ বিষয়ে খোলাখুলি আলোচনা করতে পারে না। তার ওপর সে যদি অনুভব করে মা-বাবা মানসিকভাবে কোনো সমস্যায় রয়েছেন, তাহলে নিজেরাই অপরাধবোধে ভুগতে শুরু করে। অভিভাবকদের আচরণ সন্তানের ওপরেও প্রভাব বিস্তার করতে শুরু করে।

আর কোনো কারণে যদি শিশুরা স্ট্রেসের মধ্যে থাকে, তখন তাদের আচার-আচরণে পরিবর্তন আসা স্বাভাবিক। অনেক ক্ষেত্রে দেখা যায়, শিশুরা প্রয়োজনের তুলনায় বেশিই শান্ত হয়ে গেছে। আবার কারও ক্ষেত্রে উল্টোটাও হতে পারে। অর্থাৎ ভীষণ আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। স্কুলে বন্ধুদের সঙ্গেও বাহ্যিক ব্যবহারে নানা রকম পরিবর্তন আসতে পারে।

অত্যধিক স্ট্রেস বা মানসিক চাপের মধ্যে থাকলে শিশুদের আত্মবিশ্বাস একেবারে তলানিতে চলে যায়। অস্তিত্ব সংকট ও নিরাপত্তাহীনতায় ভুগতে পারে আপনার সন্তান। নিজেদের আবেগ, অনুভূতি ও ভালোমন্দ— কিছুই প্রকাশ করতে পারে না। নিজেদের বোঝা মনে করতে শুরু করে অনেক আপনার সন্তান। মন ভালো না থাকলে শিশুর শরীরেও প্রভাব পড়ে। বিশেষ করে ঘুমের প্যাটার্ন বদলে যায়। অনিদ্রা, খেতে অনীহা, মাথাব্যথা ও পেটব্যথার মতো খুব সাধারণ উপসর্গ দেখা দিতে পারে। অভিভাবকরা অনেক সময়ে এ ধরনের সমস্যাকে খুব একটা গুরুত্ব দেন না। তবে মনোবিদরা বলছেন, খতিয়ে দেখলে বোঝা যাবে— এ ধরনের সমস্যার উৎস বেশিরভাগ ক্ষেত্রেই মন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By