শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

বাবার ‘নিষ্পাপ রক্তের’ প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি

সীমু দা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0 %E2%80%98%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%AA %E0%A6%B0%E0%A6%95%E0%A7%8D%E0%A6%A4%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%8B%E0%A6%A7 %E0%A6%A8%E0%A7%87%E0%A6%93%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE %E0%A6%B9%E0%A6%AC%E0%A7%87 %E0%A6%AE%E0%A7%8B%E0%A6%9C%E0%A6%A4%E0%A6%AC%E0%A6%BE %E0%A6%96%E0%A6%BE%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A6%BF

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে মানুষের ‘বিস্ময়কর ও ঐতিহাসিক’ উপস্থিতির জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির বর্তমান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।

একই সঙ্গে তিনি ‘অপরাধী ও কলঙ্কিত হত্যাকারীদের’ বিরুদ্ধে প্রতিশোধ নেয়া হবে বলে অঙ্গীকার করেছেন। শনিবার (১১ জুলাই) প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়।

আলি খামেনির জানাজা ও দাফন শেষে দেয়া এক বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘ইরান ও ইরাকে মানুষের ব্যাপক অংশগ্রহণ জনগণের অসাধারণ সমর্থনের বহিঃপ্রকাশ। আমরা শহিদ নেতা এবং এই দুই যুদ্ধে নিহত সব শহিদের হত্যার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করছি।’

তিনি আরও বলেন, ‘ইরান ও ইরাকের শহর ও গ্রামেগুলোতে লাখ লাখ মানুষের উপস্থিতির জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে তেহরান, কোম, নাজাফ, কারবালা ও মাশহাদে মানুষের উপস্থিতি ছিল বিস্ময়কর, শত্রুকে পরাজিতকারী এবং ঐতিহাসিক।’

প্রয়াত সর্বোচ্চ নেতা ও তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘অশ্রুসিক্ত চোখ ও ভাঙা হৃদয় নিয়ে আপনার মরদেহকে বিদায় জানাতে গিয়ে আমরা অঙ্গীকার করছি, আপনার চিন্তাধারা সংরক্ষণ করব এবং আপনি যে সরল পথ দেখিয়েছেন, সেই পথেই দৃঢ়ভাবে চলব। কোনো কষ্টকে ভয় করব না এবং আপনার মতোই আল্লাহর প্রতিশ্রুতির ওপর ভরসা রাখব।’

মোজতবা খামেনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের এই দুই যুদ্ধে শহিদ নেতা এবং অন্য সব শহিদের রক্তের প্রতিশোধ নেয়া আমাদের জাতির দাবি এবং তা অবশ্যই বাস্তবায়ন করা হবে। এ ঘটনার জন্য দায়ীরা শান্তিপূর্ণ মৃত্যুর স্বপ্ন নিয়েই কবরে যাবে।

এই অঙ্গীকার আমার বা অন্য কোনো কর্মকর্তার উপস্থিতির ওপর নির্ভরশীল নয়। আমরা থাকি বা না থাকি, এটি বাস্তবায়িত হবে। খুব শিগগিরই বিশ্বের স্বাধীন মানুষ এই ঐশী দায়িত্ব পালনে নিজ নিজ ভূমিকা পালন করবে।’



রোহান/সা.এ.

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By