মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

বাড়ার পর ফের কমল জ্বালানি তেলের দাম

সীমু দা
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ৩:০২ অপরাহ্ন
%E0%A6%9C%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B0%E0%A6%BF %E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%B8%E0%A7%8C%E0%A6%A6%E0%A6%BF %E0%A6%86%E0%A6%B0%E0%A6%AC %E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87 %E0%A7%A8 %E0%A6%B9%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%9C%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF

গের কার্যদিবসে বড় ধরনের লাফ দেওয়ার পর একদিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল আলোচিত শান্তি চুক্তি ও আলোচনা নিয়ে বাজারে এক ধরনের অনিশ্চয়তা ও সতর্কতা বিরাজ করায় তেলের দামে এই পতন দেখা গেছে।

আজ মঙ্গলবার (২ জুন) দুপুর ১২ টা ৪৯ মিনিট পর্যন্ত বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের ফিউচার প্রাইস ৫৩ সেন্ট বা শূন্য দশমিক ৫৬ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯৪ দশমিক ৪৫ মার্কিন ডলারে নেমে এসেছে। পাশাপাশি মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দামও ৫৬ সেন্ট বা শূন্য দশমিক ৬১ শতাংশ কমে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৬০ ডলারে দাঁড়িয়েছে। খবর রয়টার্সের।

এর আগে, দুই দেশের মধ্যে একটি সম্ভাব্য শান্তি চুক্তির আশায় গত মে মাসে তেলের দাম প্রায় ১৬ শতাংশেরও বেশি কমেছিল। তবে সেই চুক্তি নিয়ে আকস্মিক জটিলতা তৈরি হওয়ায় সোমবার দুই বেঞ্চমার্কেরই দাম এক লাফে ৫ শতাংশের বেশি বেড়ে গিয়েছিল।

ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকেই একের পর এক ভিন্নধর্মী বক্তব্য আসছে, যা বিনিয়োগকারীদের কিছুটা বিভ্রান্ত করেছে। সোমবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনা বন্ধ হয়ে গেলেও তার কিছু যায় আসে না। কিন্তু এর পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনা এখনও চলছে। পরবর্তীতে এবিসি নিউজকে তিনি বলেন, আগামী সপ্তাহের মধ্যেই চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে ও হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে একটি চুক্তি হবে বলে তিনি আশা করছেন।

অন্যদিকে ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, তেহরান ওয়াশিংটনের সঙ্গে তাদের পরোক্ষ আলোচনা স্থগিত করেছে। এই বিপরীতমুখী তথ্যের কারণেই তেলের বাজারে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে।

ফিলিপ নোভার সিনিয়র মার্কেট অ্যানালিস্ট প্রিয়াঙ্কা সাচদেবা বলেন, বাজার সংশ্লিষ্টরা আশা করেছিলেন যে সম্ভাব্য চুক্তির মাধ্যমে অনিশ্চয়তা কেটে যাবে। কিন্তু আজ সকাল পর্যন্ত তেলের বাজারের পরিস্থিতিতে কোনো পরিবর্তন দেখা যায়নি।

কেসিএম ট্রেডের প্রধান মার্কেট অ্যানালিস্ট টিম ওয়াটারার জানান, বাজারের মূল নজর এখন ইরান-মার্কিন আলোচনার সুনির্দিষ্ট অগ্রগতি বা স্থবিরতার দিকে। বিশেষ করে হরমুজ প্রণালি নিয়ে ইরানের হুমকি ও এই জলপথ দিয়ে তেলবাহী ট্যাংকার চলাচলের বাস্তব পরিস্থিতির ওপরই তেলের দামের ওঠানামা নির্ভর করছে। তিনি আরও যোগ করেন, এই আলোচনার চূড়ান্ত ফলাফলের ওপরই নির্ভর করছে তেলের বাজারে বর্তমান বাড়তি ঝুঁকির মূল্য বজায় থাকবে নাকি তা কমতে শুরু করবে।

তেলের বাজারকে প্রভাবিত করছে মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিও। গত সোমবার লেবানন সরকার হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে আংশিক যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে, যা ইরানের সঙ্গে চলমান আঞ্চলিক উত্তেজনা কিছুটা প্রশমিত করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান কার্যত পারস্য উপসাগরে অ-ইরানি বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্বের মোট জ্বালানি তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ সরবরাহ অবরুদ্ধ হয়ে পড়ে। যা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ৫০ শতাংশ বা তারও বেশি বাড়িয়ে দিয়েছিল।



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By