মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

বাড়ছে সিগারেটের দাম, দাম দিয়ে নতুন প্রস্তাব

সীমু দা
সোমবার, ১১ মে, ২০২৬, ৮:১৮ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A1%E0%A6%BC%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%B8%E0%A6%BF%E0%A6%97%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9F%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%A6%E0%A6%BE%E0%A6%AE %E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%AC

তরুণদের ধূমপান থেকে নিরুৎসাহিত করা, অকাল মৃত্যু কমানো এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি করার লক্ষ্যে প্রতিটি সিগারেটের ন্যূনতম মূল্য ১৭ টাকা এবং সর্বোচ্চ ৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে।

সোমবার (১১ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন এবং ইউনাইটেড ফোরাম অ্যাগেইনস্ট টোব্যাকো।

প্রস্তাবে সিগারেটকে চারটি মূল্যস্তরে ভাগ করার কথা বলা হয়—প্রিমিয়াম, উচ্চ, মধ্যম ও নিম্ন স্তর। এর মাধ্যমে প্রতিটি স্তরের ওপর নির্দিষ্ট কর ও শুল্ক আরোপ করে দাম পুনর্নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, প্রিমিয়াম স্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ২০০ টাকা নির্ধারণ করে ৬৭ শতাংশ আবগারি শুল্ক ও অতিরিক্ত ৪ টাকা কর আরোপের কথা বলা হয়েছে, যাতে প্রতি সিগারেটের দাম দাঁড়ায় প্রায় ৩৫ টাকা।

উচ্চ স্তরে প্রতি প্যাকেটের দাম ১৫০ টাকা নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে, যা করসহ প্রতি সিগারেটের দাম প্রায় ২৫ টাকা ৪৫ পয়সা করবে। অন্যদিকে মধ্যম ও নিম্ন স্তরের প্যাকেটের দাম ১০০ টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে, যাতে প্রতি সিগারেটের দাম দাঁড়ায় প্রায় ১৭ টাকা ১ পয়সা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এসব প্রস্তাব কার্যকর হলে ধূমপান থেকে কয়েক লাখ মানুষ বিরত থাকতে উৎসাহিত হবে এবং উল্লেখযোগ্য সংখ্যক তরুণ ধূমপান শুরু করা থেকে দূরে থাকবে। একই সঙ্গে দীর্ঘমেয়াদে এক লাখের বেশি মানুষের অকাল মৃত্যু রোধ সম্ভব হতে পারে বলে দাবি করা হয়।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও সিগারেটের দাম না বাড়ানো যৌক্তিক নয়। তার মতে, দাম বাড়লে অর্থনৈতিক চাপের কারণে তরুণ ও নিম্ন আয়ের মানুষ ধূমপান থেকে দূরে থাকবে এবং স্বাস্থ্যঝুঁকি কমবে।

তিনি আরও বলেন, এই প্রস্তাব বাস্তবায়ন হলে সরকারের রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং সেই অর্থ জনস্বাস্থ্য খাতে ব্যবহার করা গেলে প্রান্তিক মানুষের চিকিৎসা সুবিধা উন্নত করা সম্ভব হবে।

এনবিআরের প্রতি প্রতি প্রশ্ন রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সুফিয়ান নাহিন শিমুল বলেন, দেশে সব পণ্যের দাম বাড়ে, কিন্তু সিগারেটের দাম বাড়াতে এনবিআরের এত আপত্তি কেন? আমরা মূলত নিম্ন ও মধ্যমস্তরের সিগারেটের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছি। কারণ, সিগারেটের প্রায় ৯০ শতাংশ বাজার এই দুই স্তরের দখলে।

এই শ্রেণির ভোক্তারা দামের বিষয়ে খুব সংবেদনশীল। একইভাবে যারা নতুন করে ধূমপান শুরু করে, তাদের কাছেও দাম একটি গুরুত্বপূর্ণ বিষয়। ফলে দাম বাড়লে তারা ধূমপান শুরু করতে নিরুৎসাহিত হবে বলেও তিনি মনে করেন।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডা. মুহাম্মদ সাখাওয়াত হোসাইন বলেন, দেশে ফুসফুস ক্যান্সারে আক্রান্তদের মধ্যে ৮০ থেকে ৯০ শতাংশের ক্ষেত্রে ধূমপান প্রধান কারণ। একটি সিগারেটে প্রায় ৭ হাজার রাসায়নিক উপাদান থাকে, যার মধ্যে অন্তত ৭০টি সরাসরি ক্যান্সার সৃষ্টিতে ভূমিকা রাখে। প্রতি বছর প্রায় ১২ হাজার মানুষ শুধু ফুসফুস ক্যান্সারে মারা যায়। তাই মানুষকে ধূমপান থেকে দূরে রাখতে না পারলে ভবিষ্যতে চিকিৎসা ব্যবস্থার ওপর বড়ো চাপ তৈরি হবে।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By