শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বাজারে নতুন ১০ টাকার নোট, আসল-নকল চিনবেন যেভাবে

সীমু দা
মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A7%A7%E0%A7%A6 %E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%A8%E0%A7%8B%E0%A6%9F %E0%A6%86%E0%A6%B8%E0%A6%B2 %E0%A6%A8%E0%A6%95%E0%A6%B2 %E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%AC%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87

নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর স্বাক্ষরিত নতুন ডিজাইন ও সিরিজের ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট আজ মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) থেকে বাজারে ছাড়া হচ্ছে। প্রাথমিকভাবে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরবর্তীতে সব শাখা থেকে এই নোট সংগ্রহ করা যাবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নোটের পাশাপাশি আগের নোটগুলোও সচল থাকবে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে, নতুন ডিজাইনের এই নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব ধরনের ১০ টাকার কাগুজে নোট এবং ধাতব মুদ্রা আগের নিয়মেই লেনদেনে ব্যবহৃত হবে। 

নকশায় যা থাকছে

১২৩ মি.মি. × ৬০ মি.মি. আকারের এই নতুন নোটটিতে দেশের সাম্প্রতিক সময়ের প্রতিফলন হিসেবে যুক্ত করা হয়েছে বিশেষ গ্রাফিতি। সম্মুখভাগের বাম পাশে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ছবি এবং মাঝখানের ব্যাকগ্রাউন্ডে জাতীয় ফুল শাপলার ছবি (পাতা ও কলিসহ) ব্যবহার করা হয়েছে। তবে নোটটির সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে এর পেছনের অংশে। সেখানে স্থান পেয়েছে ‘গ্রাফিতি–২০২৪’-এর একটি চিত্র। পুরো নোটটিতে গোলাপি রঙের প্রাধান্য রাখা হয়েছে। 

উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য

নোটের নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু আধুনিক প্রযুক্তির সমন্বয় করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

জলছাপ: আলোতে ধরলে রয়েল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি দেখা যাবে। এর নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপে ‘১০’ এবং বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম দৃশ্যমান হবে।

নিরাপত্তা সুতা: নোটের বাম পাশে ২ মিলিমিটার চওড়া একটি সুতা যুক্ত করা হয়েছে, যাতে ‘১০ দশ টাকা’ লেখা রয়েছে। নোটটি নাড়াচাড়া করলে বা কাত করলে এই সুতার রং লাল থেকে সবুজে পরিবর্তিত হবে।

সি-থ্রু ইমেজ: গভর্নরের স্বাক্ষরের ডান পাশে বিশেষ নকশা রয়েছে, যা আলোতে ধরলে ‘১০’ সংখ্যাটি ফুটিয়ে তোলে।

মাইক্রোপ্রিন্ট: বাংলাদেশ ব্যাংক লেখার নিচে এবং নোটের পেছনের অংশে অত্যন্ত সূক্ষ্ম অক্ষরে ‘BANGLADESH BANK’ লেখা রয়েছে, যা খালি চোখে দেখা কঠিন হলেও লেন্সের সাহায্যে স্পষ্টভাবে পড়া যায়।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে যে, নতুন ডিজাইনের এই নোট বাজারে এলেও বর্তমানে প্রচলিত সব ধরনের ১০ টাকার কাগুজে নোট এবং ধাতব মুদ্রা আগের নিয়মেই লেনদেনে ব্যবহৃত হবে। অর্থাৎ, নতুন নোটের পাশাপাশি পুরানো নোটগুলোও বৈধ হিসেবে গণ্য হবে।

সাধারণ নোটের পাশাপাশি সংগ্রাহকদের কথা মাথায় রেখে বাংলাদেশ ব্যাংক ১০ টাকার ‘স্পেসিমেন’ বা নমুনা নোটও ছাপিয়েছে। এই নোটগুলো বিনিময়ের যোগ্য নয়। আগ্রহী ব্যক্তিরা নির্ধারিত মূল্যে মিরপুরে অবস্থিত বাংলাদেশ ব্যাংকের ‘টাকা জাদুঘর’ বিভাগ থেকে এই নমুনা নোট সংগ্রহ করতে পারবেন।



মাসুম/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By