আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনের জন্য ৪৭টি আসন ফাঁকা রেখে জামায়াত নেতৃত্বাধীন জোট নিজেদের মধ্যে ২৫৩টি আসন বণ্টন করে। তবে গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন জানায়, তারা জামায়াত জোটের সঙ্গে নির্বাচনে অংশ নেবে না। এতে করে ওই ৪৭টি আসন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
এ প্রসঙ্গে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ইসলামী আন্দোলনের জন্য বরাদ্দ রাখা ৪৭টি আসনের বিষয়টি নিয়ে লিয়াজোঁ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, লিয়াজোঁ কমিটি বিষয়টি নিয়ে আলোচনা করে প্রস্তাব উপস্থাপন করবে। এরপর দলের শীর্ষ নেতারা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।
এহসানুল মাহবুব জুবায়ের জানান, এদিনের বৈঠকে নির্বাহী পরিষদের সব সদস্য উপস্থিত ছিলেন। পাশাপাশি নারী বিভাগের দায়িত্বশীলরা এবং দলের কয়েকজন বিশেষজ্ঞও বৈঠকে অংশ নেন। তিনি বলেন, আগামী ২২ জানুয়ারি থেকে প্রচারণা কার্যক্রম শুরু হবে এবং কোন জেলায় কখন সফর করা হবে, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এছাড়া দলের ইশতেহারও আজ চূড়ান্ত করা হবে, যা পরবর্তী সময়ে জাতির সামনে উপস্থাপন করা হবে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচন সামনে রেখে নেতারা ব্যস্ত। তারা নিজ নির্বাচনি আসনে চলে যাবেন। তাই আজ অনেক বিষয় নিয়ে আলোচনা করছি। নির্বাচন উপলক্ষে আজকের বৈঠকে অনেকগুলো পলিসি নিচ্ছি। সব গুলো আমরা শিগগির জানাবো।
কুশল/সাএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);