শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বাংলা ও লাতিন জ্যাজের মিশ্রণে ‘ক্যাফে’

সীমু দা
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১১:২২ অপরাহ্ন

‘ক্যাফে’তে বিশেষ কিছু একটা আছে, যা একটি অতি সাধারণ দিনকেও গল্পে পরিণত করে। সময় যেন থমকে যায়, কণ্ঠস্বর নিচু হয়ে আসে আর প্রতিটি টেবিল বলতে থাকে তাদের নিজেদের গল্প। কারও প্রথম দেখা, কারও শেষ বিদায়। কেউ আবার চুপচাপ বোঝার চেষ্টা করছে, নীরবতা আসলে কী। মানুষ আসে, আবার চলেও যায়, তবু কি যেন সবসময় থেকে যায়। ছেঁড়া পাতার স্মৃতির মতো, কফির কাপে হাসির ঝলকানির মতো। 

এই অনন্ত নীরবতার মাঝেই জন্ম নিয়েছিল ‘ক্যাফে’। তানজির তুহিনের মনের গহীনে নাড়া দেওয়া কণ্ঠ আর শুভেন্দুর হৃদয় ছুঁয়ে যাওয়া সুরে প্রাণ পেয়েছে গানটি। এর সঙ্গে গাবুর ছন্দের ঐতিহ্য ও অ্যাকর্ডিয়নে তোলা লিভিয়ার জাদুকরী মেলোডি—সব মিলিয়ে এ যেন এক অনন্য সংগীতযাত্রা। যার শেকড় গাঁথা এডি পালমেরি ও মহীনের ঘোড়াগুলির সুরেলা গল্পে। এটি বাংলা ও লাতিন জ্যাজের এক অপূর্ব সংমিশ্রণ—যেখানে শ্রোতারা খুঁজে পাচ্ছে স্বস্তি।কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজনের সপ্তম গান হিসেবে মুক্তি পেয়েছে ‘ক্যাফে’। শুভেন্দু দাস শুভর সংগীতায়োজনে, এই গানে স্থান পেয়েছে এফ্রো-কিউবান জ্যাজ, লাতিন সালসা ও বাংলা পঙক্তি। গানটি পরিবেশন করেছেন আভাস ব্যান্ডের তানজির চৌধুরী তুহিন, ব্রাজিলিয়ান শিল্পী লিভিয়া মাতোস ও গৌরব চ্যাটার্জি।

শুভেন্দু দাস মনে করেন, একাধিক সংস্কৃতির মিশ্রণে তারা সবাই মিলে সৃষ্টি করেছেন প্রাণবন্ত এক সংগীত, যেখানে উদযাপিত হয়েছে ঐতিহ্য, আবেগ ও বৈশ্বিক সুরের মেলবন্ধন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By