বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
বিশ্বকাপ উদযাপনে সবার নজর কাড়ল ইয়ামালের ছোট ভাই মানসিক প্রতিবন্ধী কিশোরকে মারধর ও পরিবারকে লাঞ্ছিত করার অভিযোগ বুড়িচং সীমান্তে এমপির মাদকবিরোধী অভিযান: আটক ৩ আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা দায়বদ্ধতা থেকে কার্যকর প্রভাবের বার্তা দিয়ে ‘সাসটেইনাবিলিটি সামিট ২০২৬’ অনুষ্ঠিত এসএসসি ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড ইয়ামালের চোট শঙ্কা নিয়ে যা জানাল স্পেন রাজধানীর কুড়িলে ‘অনার এক্স-২০০’ মোবাইল বিষ্ফোরন, আতংকে ব্যবহারকারী ভিন্ন ব্যানার, শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা আবারও আবহাওয়া অফিসের সতর্কবার্তা জারি ফের ঢাবি ক্যাম্পাসে প্রধানমন্ত্রী দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ইংল্যান্ড ম্যাচের আগে অনুশীলনে নেই মেসি, কিন্তু কেন? হরমুজ নিয়ে সংঘাত আরও তীব্র, পাল্টাপাল্টি হামলায় যুক্তরাষ্ট্র-ইরান ৪ বছর পর মুখ খুললেন পরীমনি জীবিকার টানে মালয়েশিয়া গিয়ে প্রাণ গেল সালথার শোয়াইবের তরুণদের সম্ভাবনাই হবে জাতীয় অগ্রগতির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী ইরানের হামলার নিন্দা জানিয়ে জর্ডান-কুয়েত-বাহরাইনের পাশে দাঁড়াল ফিলিস্তিন বড় পতনের পর আবারও বেড়ে গেল সোনার দাম আবারও দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন

বাংলার পর্যটন শিল্পের নতুন মুখ সানি লিওন

সীমু দা
বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%AA%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%9F%E0%A6%A8 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%A8%E0%A6%A4%E0%A7%81%E0%A6%A8 %E0%A6%AE%E0%A7%81%E0%A6%96 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BF %E0%A6%B2%E0%A6%BF%E0%A6%93%E0%A6%A8

সানি লিওন কি সত্যিই মন্দারমণিতে?— এমন প্রশ্ন ঘিরেই সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। অভিনেত্রীর সাম্প্রতিক কয়েকটি পোস্ট দেখে অনেকেই ধারণা করছেন, তিনি হয়তো পশ্চিমবঙ্গের জনপ্রিয় সমুদ্রসৈকত মন্দারমণিতে সময় কাটাচ্ছেন।

দিঘার পাশাপাশি পর্যটকদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে মন্দারমণি। আর সেই জায়গার নাম উল্লেখ করে সানি লিওনের পোস্ট নতুন করে কৌতূহল বাড়িয়ে দিয়েছে। পরিবার, বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে নিরিবিলি সময় কাটানোর জন্য পরিচিত এই সমুদ্রসৈকতে অভিনেত্রীর উপস্থিতির সম্ভাবনা নিয়েই এখন চলছে নানা জল্পনা।

সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ার করা একাধিক ছবিতে দেখা যায়, কচি সবুজ রঙের ব্রালেট, প্রিন্টেড শ্রাগ ও কো-অর্ড হট প্যান্ট পরে সমুদ্রের ধারে পোজ দিয়েছেন সানি। চোখে সানগ্লাস, চুল বাঁধা উঁচু বেণিতে। ছবিগুলোর একটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘মন্দারমণি মুড’, যা ভক্তদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে, গুঞ্জন উঠেছে সানি লিওনের পরবর্তী সিনেমার কিছু অংশের শুটিংও নাকি মন্দারমণিতে হতে পারে। যদিও এ বিষয়ে অভিনেত্রী বা সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

সমুদ্রের প্রতি সানি লিওনের ভালোবাসা অবশ্য নতুন নয়। বিভিন্ন সময় বিশ্বের নানা সমুদ্রসৈকত থেকে বিকিনি কিংবা বিচওয়্যারে তোলা ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন তিনি। রৌদ্রস্নান কিংবা সমুদ্রতীরে কাটানো মুহূর্তের সেই ছবিগুলোও বরাবরই ভক্তদের নজর কেড়েছে।

মন্দারমণি-সংক্রান্ত তার সাম্প্রতিক পোস্ট নিয়েও মন্তব্যে সরব হয়েছেন অনুরাগীরা। কেউ তার উপস্থিতিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, আবার কেউ মজা করে লিখেছেন, ‘সানি লিওনই বুঝি পশ্চিমবঙ্গের পর্যটনের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর!’



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By