শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ফুটবল লিগে বসুন্ধরার গোল উৎসব

সীমু দা
শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৮:২৩ অপরাহ্ন

ঘরোয়া ফুটবলে বড় জয় পেয়েছে বসুন্ধরা কিংস। রহমতগঞ্জকে ৫-০ গোলে হারিয়ে এককভাবে বাংলাদেশ ফুটবল লিগের শীর্ষে উঠেছে তপু-রাকিবরা। লিগে দশ দলের মধ্যে এখন পর্যন্ত অপরাজিত তারাই। 

চতুর্থ রাউন্ড শেষে বসুন্ধরা কিংস তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে। রহমতগঞ্জ প্রথম হারের তিক্ত স্বাদ পেয়েছে। তাদের সংগ্রহ ৭ পয়েন্ট। 

কিংস অ্যারেনাতে রহমতগঞ্জের বিপক্ষে ষষ্ঠ মিনিটেই গোল পেতে পারতো বসুন্ধরা কিংস। নিজেদের অর্ধে বল পেয়ে এক ছুটে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়া রাকিব হোসেনের জোরালো শট ফিরিয়ে দেন গোলকিপার আলিফ মামুন। 

শেষ পর্যন্ত ২৭ মিনিটে বক্সের বাইরে থেকে সানডের দূরপাল্লার শট দূরের পোস্টে লেগে জালে জড়ালে এগিয়ে যায় কিংস। এরপর নিয়মিত বিরতিতে গোল উৎসব করেছে লিগের পাঁচবারের চ্যাম্পিয়নরা। 

বিরতির আগে সানডের ক্রসে দারুণ ভলিতে ব্যবধান দ্বিগুণ করেন ফয়সাল আহমেদ ফাহিম। ৭২ মিনিটে কর্নার থেকে হেডে তপু বর্মণ, দুই মিনিট পর কিউবা মিচেলের পাস থকে এমানুয়েলও ঠিকানা খুঁজে নেন। 

৭৮ মিনিটে গোলের খাতায় নাম তোলেন দোরিয়েলতন গোমেজ। রাকিবের ক্রস থেকে হেডে আলিফকে পরাস্ত করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By