বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা নতুন পে স্কেলে বেতন খুব বেশি বাড়বে না: তথ্য উপদেষ্টা বুধবার খুলছে ধউর-আশুলিয়া সার্ভিস লেনের সেতু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ১৪২% সীমান্ত সুরক্ষায় বিজিবির প্রশংসা রাষ্ট্রপতির ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৪ মৃত্যু, আক্রান্ত ১১৬৩

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন যবিপ্রবির শিক্ষক

সীমু দা
শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%AB%E0%A6%BF%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%93%E0%A6%A5%E0%A7%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%BF %E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%8B%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%AF%E0%A6%BC%E0%A7%87%E0%A6%B6%E0%A6%A8%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%A7%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%A3 %E0%A6%B8%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%A6%E0%A6%95 %E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%9A%E0%A6%BF%E0%A6%A4 %E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8 %E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%95

বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ)-এর প্রথম কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)-এর ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের শিক্ষক ড. মো. ফিরোজ কবির। একই নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিভাগের শিক্ষক আহামাদুল্লাহ হিল গালীব এবং প্রকাশনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন পিটিআর বিভাগের সাবেক শিক্ষার্থী ডা. আহনাফ আল মুকিত।

শুক্রবার (১৭ জুলাই ২০২৬) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা জেলার সাভারে অবস্থিত বিপিএর প্রধান কার্যালয় (পিসিআরপি)-এ অত্যন্ত শান্তিপূর্ণ, সুষ্ঠু, অবাধ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলা থেকে আগত ফিজিওথেরাপিস্ট সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করেন। পাশাপাশি দেশের বাইরে অবস্থানরত ভোটারদের জন্যও অনলাইন ভোটগ্রহণের ব্যবস্থা রাখা হয়।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মোস্তফা জামান। নির্বাচন কমিশনার ছিলেন বদরুল হাসান চৌধুরী ও ডা. শাহনাজ সুলতানা (পিটি)।

এ নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন (পিএইচটি) এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. আমিনুল ইসলাম (পিটি)। এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, যুগ্ম কোষাধ্যক্ষ, সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, প্রকাশনা সম্পাদক, মহিলা ও কল্যাণ সম্পাদক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, শিক্ষা সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্যসহ মোট ২৭ সদস্যবিশিষ্ট প্রথম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় ড. মো. ফিরোজ কবির বলেন, “সকল ভোটারের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজ থেকে আমার দায়িত্ব অনেকগুণ বেড়ে গেল। অতীতের মতো আগামী দিনগুলোতেও আরও ব্যাপকভাবে কাজ করার চেষ্টা করব, ইনশাআল্লাহ। তবে এ ক্ষেত্রে সবার সহযোগিতা ও দোয়া প্রয়োজন। আমার বিশ্বাস, আমরা সবাই মিলে ফিজিওথেরাপি পেশাকে কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে সক্ষম হব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আমার প্রাণের কর্মস্থল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীর প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। জাতীয় পর্যায়ের এ পেশাগত সংগঠনের নির্বাচনে তারা খুব কাছ থেকে আমাকে সহযোগিতা করেছেন। আমার এই অর্জন বিভাগের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে বলে আমি বিশ্বাস করি, ইনশাআল্লাহ।”



সালাউদ্দিন/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By