শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

‘বাংলাদেশ-নেপাল ম্যাচ সব সময় চ্যালেঞ্জিং’

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন

২০২০ সালে সবশেষ ঢাকায় নেপালকে হারিয়েছিল বাংলাদেশ। এরপর গত ৫ বছরে হিমালয়ের দেশটির বিপক্ষে জিততে পারেননি জামাল ভূঁইয়ারা। এবার নিজেদের মাঠে আবার সুযোগ এসেছে। ফিফা প্রীতি ম্যাচে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে যাচ্ছে হাভিয়ের কাবরেরার দল। তবে নেপালও কম যাচ্ছে না। জয়ের হুঙ্কার তাদের কণ্ঠেও।

ফিফা র‌্যাংকিংয়ে নেপাল ১৮০ ও বাংলাদেশ রয়েছে ১৮৩ এ। নেপাল জাতীয় দলের ছয় জন খেলোয়াড় বাংলাদেশ ফুটবল লিগে খেলেন। কালকের ম্যাচে এটা তাদের জন্য বাড়তি সুবিধা কিনা? এমন প্রশ্নে বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া সংবাদ সম্মেলনে বলেন, ‘আমিও ইভেন ক্লাবে (ব্রাদার্স ইউনিয়নে জামালের সতীর্থ) ওদের সঙ্গে থাকি। সো, ভালো নলেজ আছে। বাট, আমরা আন্ডারএস্টিমেট করি না। আমরা জানি নেপাল স্ট্রং আর ডিফিকাল্ট টিম। বাট, অফকোর্স ওরা এখানে খেলতেছে। সো, আই থিঙ্ক এটা আমার জন্যও অ্যাডভান্টেজ।’

বাংলাদেশের খেলোয়াড়রা আগের চেয়ে উন্নতি করেছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘​এখন তো ম্যাচ ইজ নট ৯০ মিনিট, এখন ম্যাচ হচ্ছে ৯৫, ৯৮ মিনিট। সো, এটা জাস্ট প্রুফ করে যে প্লেয়াররা যেটা খেলে, দে শুড বি রেডি অল টাইম। সিঙ্গাপুর ম্যাচে আমাদের ভুল ছিল। এটা মানে শিক্ষার জায়গা। এটা আর হবে না।’

এদিকে নেপাল কোচ হড়ি খাড়কা দুই যুগ পর বাংলাদেশে এসেছেন। তিনি বলেছেন, ‘বাংলাদেশ-নেপাল ম্যাচ সব সময় চ্যালেঞ্জিং। এখন হামজা ও অন্য খেলোয়াড় যোগ হয়েছে, বাংলাদেশ পূর্ণাঙ্গ একটা দল। তবে আমরা তাদের নিয়ে ভীত নই। কেননা, ফুটবল একটা দলীয় খেলা। এখানে ব্যক্তিগত নৈপূণ্যের মূল্য আছে, কিন্তু দিন শেষে এটা দলীয় খেলা। আমরা আগামীকালের ম্যাচের জন্য প্রস্তুত।’

হামজা চৌধুরীকে নিয়ে আলাদা করে বলতে গিয়ে এক সময় মোহামেডানে খেলা এই স্ট্রাইকারের ভাষ্য, ‘প্রতিপক্ষকে সব সময় আমাদের বিশ্লেষণ করতে হয় এবং প্রতিপক্ষের শক্তি, দুর্বলতা নিয়ে ভাবতে হয়। বাংলাদেশকে নিয়েও আমরা সেভাবেই ভেবেছি। দেশের বাইরে খেলার কারণে সে (হামজা) বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে আমাদের খেলোয়াড়রা মানসিকভাবে ভীষণ শক্তিশালী। আমরা কোনও চাপ অনুভব করছি না।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By