শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ-নেপাল ম্যাচ আজ, দেখবেন কোথায়?

সীমু দা
শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:৫৯ পূর্বাহ্ন

আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ কোয়ালিফায়ারে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে সঠিক কম্বিনেশন ও কৌশল খুঁজে বের করতে আজ বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে নামছে জামাল ভূঁইয়ার দল। জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি মাঠে গড়াবে রাত ৮টায়। দেখাবে টি স্পোর্টস। ওটিটি প্ল্যাটফর্মেও দেখা যাবে ম্যাচ। সম্প্রচার করবে আই স্ক্রিন।  

এশিয়ান কাপ বাছাইপর্বে ঘরের মাঠে দুটি হার ও দুইটি অ্যাওয়ে ড্রয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে। এখন লক্ষ্য বাকি দুই ম্যাচে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের হারানো আত্মবিশ্বাস ফিরে পাওয়া। 

ইনজুরির কারণে মিডফিল্ডার শেখ মোরসালিনের দলে থাকার সম্ভাব কম। আর ফাহামেদুল ইসলাম নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না। ফলে গত মাসে হংকংয়ের বিপক্ষে ১-১ ড্র করা ম্যাচের একাদশে একাধিক পরিবর্তন আনতে যাচ্ছেন হাভিয়ের কাবরেরা।

শেষ পাঁচ মুখোমুখি লড়াইয়ে নেপালের বিপক্ষে হারের মুখ দেখেনি বাংলাদেশ। সর্বশেষ জয়ের স্মৃতি সেই ২০০০ সালে এই মাঠেই। ব্যবধান ছিল ২–০। 

সেপ্টেম্বরে কাঠমান্ডুতে শেষবার দেখা হয়েছিল দুই দলের। সেটা শেষ হয় নিষ্প্রাণ গোলশূন্য ড্রয়ে। 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By