সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

বাংলাদেশ ইস্যুতে অনীহা বিসিসিআই সভাপতির

সীমু দা
শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6 %E0%A6%87%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF%E0%A7%81%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%85%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B9%E0%A6%BE %E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%B8%E0%A6%BF%E0%A6%86%E0%A6%87 %E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AA%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B0

ভারতে গিয়ে খেলতে না চাওয়ার বিষয়ে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ। এ ইস্যুতে আইসিসির কাছে আবেদন করেও কোনো ইতিবাচক সাড়া পায়নি বিসিবি। শেষ পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়, ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ। তবে পুরো বিষয়টি নিয়ে এখনো নীরব ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এ প্রসঙ্গে বিসিসিআই সভাপতি মিথুন মানহাসের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করেন সাংবাদিকরা। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে রায়পুরে যান তিনি। স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে উপস্থিত সাংবাদিকদের একাধিক প্রশ্নের মুখোমুখি হলেও প্রতিবারই বাংলাদেশ ইস্যু এড়িয়ে যান মানহাস।

সবশেষ তড়িঘড়ি করে গাড়িতে ওঠার সময় কিছুটা বিরক্তির সুরে তিনি বলেন, “আমি এখানে রায়পুরে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ দেখতে এসেছি।” অর্থাৎ বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

উল্লেখ্য, বুধবার আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের আবেদন প্রত্যাখ্যান করে। এর পরদিনই বাংলাদেশ সরকার ও বিসিবি ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে আনুষ্ঠানিক ঘোষণা আসে—ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না বাংলাদেশ।

আইসিসির এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। তাঁর অভিযোগ, আইসিসি দ্বৈত নীতি অনুসরণ করছে। তবে বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ কিংবা বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে এখনো কোনো অবস্থান জানায়নি বিসিসিআই। বিশ্লেষকদের মতে, এ ইস্যুতে কৌশলগতভাবে সামনে না এসে বিষয়টি আইসিসির ওপর ছেড়ে দিচ্ছে ভারত—একপ্রকার কূটনৈতিক খেলাই খেলছে তারা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By