টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহান আবারও আলোচনায়, এবার দুর্নীতির অভিযোগ ঘিরে। রেশন দুর্নীতি মামলার তদন্তের অংশ হিসেবে বাংলাদেশে গম রপ্তানি সংক্রান্ত অনিয়ম নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
ভারতীয় গণমাধ্যম টিভি-নাইন বাংলার এক প্রতিবেদনে জানানো হয়েছে, অভিযোগের সময় নুসরাত জাহান বসিরহাট আসনের সংসদ সদস্য ছিলেন। তদন্তকারীদের ধারণা, সে সময় এলাকার জনপ্রতিনিধি হিসেবে সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে তার কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। এ কারণেই তার বয়ান রেকর্ড করতে চায় ইডি।
তবে কলকাতা-এ হাজিরা না দিয়ে দিল্লি-তে গিয়ে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য আবেদন জানিয়েছেন এই অভিনেত্রী। তার এই আবেদন মঞ্জুর হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি সংস্থাটি।
এদিকে পশ্চিমবঙ্গে চলমান রাজনৈতিক পরিবেশের মধ্যেই ইডির এই তৎপরতা নতুন মাত্রা যোগ করেছে। যদিও আসন্ন বিধানসভা নির্বাচনে নুসরাত নিজে প্রার্থী নন, তবুও দলীয় প্রচারণায় তার সক্রিয় উপস্থিতি রয়েছে।
অন্যদিকে, ব্যক্তিগত জীবনে যশ দাশগুপ্ত-এর সঙ্গে প্রযোজনা কার্যক্রম ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন নুসরাত। এখন দেখার বিষয়, আইনি এই পরিস্থিতি মোকাবিলায় তিনি পরবর্তী কী পদক্ষেপ নেন।
সাজু/নিএ
!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);