সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুনত্ব দিতে চায় ফ্রান্স

সীমু দা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬:৩৩ পূর্বাহ্ন

বাংলাদেশে ফ্রান্সের নবনিযুক্ত রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লেট বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের একটি নতুন পর্যায় শুরু করতে ফ্রান্সের আগ্রহের কথা জানিয়েছেন। বিশেষ করে গণতন্ত্র, উন্নয়ন এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে স্বার্থের দৃঢ় সারিবদ্ধতার ওপর জোর দিয়েছেন তিনি।

সোমবার (২৫ নভেম্বর) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রদূত সেরে শার্লেট এ কথা বলেন।

জ্যঁ-মার্ক সেরে-শার্লেট বলেন, দেশ যখন একটি ঐতিহাসিক জাতীয় নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে তখন বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়েছে। তিনি বলেন, ফ্রান্স ও বাংলাদেশের মধ্যে আমাদের অংশীদারত্বকে এগিয়ে নিতে এবং আমাদের সহযোগিতা সম্প্রসারণের জন্য এটি একটি সময়োপযোগী মুহূর্ত।

চলতি মাসের শুরুতে দায়িত্ব নেওয়া রাষ্ট্রদূত সেরে-শার্লেট ফ্রান্সের ইন্দো-প্যাসিফিক কৌশলে বাংলাদেশের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে প্রায় ১.৫ মিলিয়ন ফরাসি নাগরিক ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বাস করে, যা ফ্রান্সের মোট জনসংখ্যার প্রায় তিন শতাংশ। 

তিনি বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চল উন্মুক্ততা ও অবাধ চলাচলের দ্বারা সংজ্ঞায়িত একটি অঞ্চল হিসাবে রয়ে গেছে। ফ্রান্স বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির উল্লেখযোগ্য সম্ভাবনা দেখছে।

রাষ্ট্রদূত ফেব্রুয়ারিতে বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা প্রকাশ করেন এবং ইঙ্গিত দেন যে, প্রতিকূল পরিস্থিতিতে নির্বাচন পরিচালনায় ফ্রান্সের অভিজ্ঞতা থেকে বাংলাদেশ উপকৃত হতে পারে। 

তিনি বলেন, বাংলাদেশ যখন গুরুত্বপূর্ণ সাধারণ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে,  ইউরোপের কয়েকটি দেশ পরিকল্পিত ভুল তথ্য প্রচারণা এবং নির্বাচনি প্রেক্ষাপটে সামাজিক বিভাজন সৃষ্টির চেষ্টা মোকাবিলা করছে। 

রাষ্ট্রদূত সেরে-শার্লেট প্রফেসর ইউনূসের বিশেষ করে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য তার নেতৃত্বের প্রশংসা করেন,ল। তিনি স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশকে সুষ্ঠুভাবে উত্তরণে এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সহযোগিতা সম্প্রসারণে ফ্রান্সের আগ্রহ পুনর্ব্যক্ত করেন। 

তিনি বলেন, ‘ফ্রান্স এই উত্তরণ যতটা সম্ভব নির্বিঘ্নে এগিয়ে যেতে বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস ফ্রান্সের প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়ে দেশটিকে বিশ্বস্ত ও দীর্ঘদিনের অংশীদার হিসেবে বর্ণনা করেন। তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন।

গণতন্ত্র, মানবাধিকার, জলবায়ু কর্মকাণ্ড এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নসহ অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের প্রতি ফ্রান্সের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশ যখন একটি ঐতিহাসিক নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তখন আপনার নিয়োগ একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে এসেছে।

প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণের আগে ফ্রান্স ও ফরাসি সংগঠনের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের কথাও তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By