শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ ন্যায়বিচারেই শান্তির সংস্কৃতি: আইরিন খান বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮ জানুয়ারি দুষ্টের দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হতে হবে: রাষ্ট্রপতি উল্টোপথে গাড়ি চালানোয় মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪ বেনজীরের অবস্থান জানতে ইন্টারপোলকে পুলিশের চিঠি হরমুজে বাংলাদেশের জাহাজে বাধা নেই: ইরান পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তা বদলি ভোটার স্থানান্তরের আবেদন ৭ সেপ্টেম্বর পর্যন্ত ডেপুটি স্পীকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে আসিফ মাহমুদের দুর্নীতির প্রাথমিক প্রমাণ মিলেছে দেশে বর্তমান জ্বালানি সংকট উত্তরণে ‘পাঁচ দফা কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার ৫৫ বছরের রেকর্ড বিদ্যুৎ ঘাটতি, দায় ‘ভুল নীতি’ ও বৈশ্বিক সংকট এক-এগারো সরকারের সময়ে বর্তমান তারেক রহমানকে অমানসিক নির্যাতন করা হয়েছিল অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সঙ্গে আইপিইউ সেক্রেটারি আন্দা ফিলিপের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশের মানুষকে ভালো খেলা উপহার দেবো: আফঈদা খন্দকার 

সীমু দা
বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ন

মার্চে এশিয়ান কাপ ফুটবলে খেলবে বাংলাদেশ। তার আগে নিজেদের প্রস্তুতিটা সেভাবে করতে চাইছে আফঈদা-রুপনারা। বুধবার থেকে ত্রিদেশীয় সিরিজ শুরু হচ্ছে। তাতে খেলবে আজারবাইজান,  মালয়েশিয়া ও  বাংলাদেশ। প্রথম দিন সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও মালয়েশিয়া। সিরিজে স্বাগতিকদের অধিনায়ক আফঈদা খন্দকার ভালো খেলা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। 

ফিফা র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১০৪তম ও মালয়েশিয়া ৯২ নম্বরে অবস্থান করছে। আজারবাইজান রয়েছে ৭৪তম স্থানে। বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার মঙ্গলবার সংবাদ সম্মেলনে বলেছেন, ‘কোচরা আমাকে যেভাবে খেলার জন্য বলেছেন, আমরা অবশ্যই চেষ্টা করবো আজারবাইজান আর মালয়েশিয়ার সঙ্গে ভালো খেলার জন্য। সকালে আমরা প্র্যাকটিস করেছি। কোচ আমাদের বলে দিয়েছেন কীভাবে খেলতে হবে। ইনশাআল্লাহ, আমরা ভালো কিছু করবো। বাংলাদেশের মানুষকে ভালো খেলা উপহার দেবো, ধন্যবাদ।’

এরপরই এই ডিফেন্ডারের আত্মবিশ্বাসী সুর, ‘সবকিছুর সাথে মানিয়ে নিতে হয়। আমরা অবশ্যই চেষ্টা করছি কোচের কথামতো চলার। ইনশাআল্লাহ, ভালো রেজাল্ট করবো।’ 

নিজেদের ভুল ত্রুটি নিয়ে কথা বলতে হয়েছে আফঈদাকে। তার কথায়, ‘​আমরা সাফ অনূর্ধ্ব-২০ কোয়ালিফাই করেছি। তার পরে সিনিয়র টিমেও এশিয়ান কাপে কোয়ালিফাই করেছি। অবশ্যই ভুল ত্রুটি থাকবে। ভুল থেকে শিক্ষা নিয়ে পরবর্তী ম্যাচে যেন তা না হয় সেভাবে খেলবো।’

নিজেদের মধ্যে রসায়নও ভালো। এমনটি জানালেন বাংলাদেশ অধিনায়ক, ‘​আমরা ২০-২৫ দিন একসঙ্গে প্র্যাকটিস করেছি। তো আমাদের মধ্যে ভালোই রসায়নটা আছে।’

প্রতিপক্ষ নিয়ে অধিনায়কের কথা, ‘​তারা যে দল নিয়ে আসুক না কেন, তারা তো অবশ্যই র‍্যাঙ্কিংয়ে এগিয়ে আছে। আমরা চেষ্টা করবো সর্বোচ্চ খেলাটা দিয়ে জেতার।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By