মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ
আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি | Amar Bangla BANGLADESH মেট্রোরেলের গাবতলী – দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক রাস্তার দাবিতে মহাসড়কে অবস্থান, গ্রামবাসীদের বিক্ষোভ-মানববন্ধন পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পরই বিদ্যুৎ নিয়ে তালবাহানা ভারতের আদানির! দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী পুলিশের ৫ কর্মকর্তা বদলি | Amar Bangla BANGLADESH কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু শিক্ষার্থী সুমাইয়া

সীমু দা
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৪:২২ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A%E0%A6%A4%E0%A7%87 %E0%A6%9A%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC %E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A1 %E0%A6%95%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%87 %E0%A6%86%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A4 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%81 %E0%A6%B6%E0%A6%BF%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B7%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A5%E0%A7%80 %E0%A6%B8%E0%A7%81%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%87%E0%A6%AF%E0%A6%BC%E0%A6%BE

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়নের বেকিকুড়া আমবাগান বাজার এলাকার বাসিন্দা আব্দুল করিমের চতুর্থ শ্রেণী পড়ুয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত তৃতীয় কন্যা শিশু ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে দিন দিন মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তবুও অসুস্থ সুমাইয়া আক্তার সম্পা (১২) বাঁচতে চায়। ডাক্তার বলেছেন তাকে বাঁচাতে হলে চিকিৎসা ব্যায় হিসেবে কমপক্ষে ১৫ থেকে ২০ লাখ টাকার প্রয়োজন।

সুমাইয়ার মা রিনা বেগম কান্নাজড়িত কন্ঠে বলেন, আমরা গরীব মানুষ ট্যাহা পয়সা না থাকায় মেয়েডারে চিকিৎসা করাতে পারতেছি না। তিনি জানান, গত দুই মাস আগে হঠাৎ করে সুমাইয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন তারা সরা শরীর সাদা হয়ে যায় ও অবশ হয়ে যায়। প্রথমে তাকে নারায়নগঞ্জের প্রো-একটিভ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। অবস্থার অবনতি হলে সেখানের চিকিৎসকরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা সুমাইয়ার শরীরের নানা ধরনের পরীক্ষা নীরিক্ষা করার পর নিশ্চিত হন সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। এখন প্রায়ই তার শরীর সাদা হয়ে যায়। আর সাদা হয়ে গেলেই তার শরীরের বি পজিটিভ গ্রুপের রক্ত দিতে হয়। গত দেড় মাসে প্রায় ১২ ব্যাগ রক্ত ভরতে হয়েছে সুমাইয়ার শরীরে। এদিকে, সুমাইয়ার শরীরে জ্বর থাকে ও ব্যাথা করে। চিকিৎসা এবং পথ্যের অভাবে দিন দিন তার শরীর দুর্বল হয়ে যাচ্ছে।

সুমাইয়ার মা আরো জানান, তার তিন সন্তানের মধ্যে বড় মেয়েকে গত বছর বিয়ে দিয়েছেন। মেঝো ছেলে টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে বুদ্ধি প্রতিবন্ধী হয়ে গেছে। সবার ছোট সুমাইয়া এখন ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়েছে। সুমাইয়ার বাবা আব্দুল করিম দরিদ্র অসহায় মানুষ জীবন জীবীকার তাগিদে গত প্রায় ১০ বছর আগে পরিবারের সদস্যসহ নারায়নগঞ্জে গিয়ে অটোরিকশা চালিয়ে দিনাতিপাত করে আসছিলেন। অতি সম্প্রতি সুমাইয়া ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় নিজের মনোবল এখন হারিয়ে ফেলেছেন। নিজের সামান্য বসতভিটা ছাড়া আবাদি কোন জমিজমা নেই। অটোরিকশা চালিয়ে সংসার চালাবেন নাকি সুমাইয়ার চিকিৎসার টাকা জোগাড় করবেন। এ নিয়ে মহা দুশ্চিন্তায় পড়েছেন তিনি।

সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক বলেছেন, সুমাইয়ার শরীরে ব্লাড দেওয়ার পাশাপাশি কমপক্ষে ৮ থেকে ৯ টি ক্যামোথ্যারাপি দিতে হবে। প্রতিটি থ্যারাপি দিতে হলে কমপক্ষে দেড় লাখ টাকা করে খরচ হবে। কিন্তু এতো মোটা অংকের চিকিৎসা খরচ জোগাড় করার সামর্থ নেই সুমাইয়ার বাবা-মায়ের। তাই তারা দেশি এবং প্রবাসী হৃদয়বান ব্যাক্তির কাছে সুমাইয়ার চিকিৎসার খরচ হিসেবে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। যদি কেউ সহযোগিতা করতে আগ্রহী হন তাহলে সুমাইয়ার মা রিনা বেগমের নগদ/ বিকাশ নাম্বারে ০১৫৮১৮৪৬০৯৮ যোগাযোগ কারার অনুরোধ করেছেন সুমাইয়ার মা-বাবা।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,

fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By