সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ
বাংলাদেশে নারীর বিরুদ্ধে ডিজিটাল সহিংসতা নিয়ে ভ্যালেন্সিয়ায় আব্দুল আউয়ালের গবেষণার উপস্থাপন। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩, আহত ৫ আজকের নামাজের সময়সূচি (২৮ সেপ্টেম্বর ২০২৬) দখল-চাঁদাবাজি ঠেকাতে ব্যর্থতা সরকারের জন্য অশনি সংকেত: টিআইবি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার কারণ জানাল পুলিশ সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলায় দোষীদের ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সিঙ্গাপুরের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ ‘থ্রি-আর’ কৌশলে রাজস্ব বাড়ানোর পরিকল্পনা ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪ দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা-ভাঙচুরের পর সরানো হল থানার ওসিকে মাহদী আমিন | Amar Bangla BANGLADESH

বর্তমান প্রজন্ম সাহসী, তাদের ওপর আমার আস্থা আছে: মনিরুল হক

সীমু দা
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ৬:২৮ অপরাহ্ন
%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8 %E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%9C%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%AE %E0%A6%B8%E0%A6%BE%E0%A6%B9%E0%A6%B8%E0%A7%80 %E0%A6%A4%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B0 %E0%A6%93%E0%A6%AA%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0 %E0%A6%86%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE %E0%A6%86%E0%A6%9B%E0%A7%87 %E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2 %E0%A6%B9%E0%A6%95

বর্তমান তরুণ প্রজন্মকে ‘জেন জি’ আখ্যা দিয়ে তাদের সাহসিকতার প্রশংসা করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, বর্তমান প্রজন্মকে আমি সম্মান করি, কারণ তারা সাহসী এবং যুগের চাহিদা পূরণে সক্ষম। এই প্রজন্মের ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। তোমরাই জাতির আগামী দিনের কান্ডারী।

শনিবার (১১ এপ্রিল) সকালে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের জিয়া মিলনায়তনে ছাত্র-শিক্ষকদের সমন্বয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সায়মা ফেরদৌস জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের পক্ষে সরাসরি মাঠে নেমে সাহসিকতার পরিচয় দিয়েছেন। সে পুলিশকে চোখে চোখ রেখে প্রশ্ন করেছেন আমার ছাত্রকে গ্রেফতার করার সাহস কীভাবে হয়? কলেজের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মনিরুল হক চৌধুরী বলেন, আমি গর্বিত যে আমি একজন ভিক্টোরিয়ান। এ কলেজের ইতিহাস ও ঐতিহ্য সমৃদ্ধ হলেও বর্তমানে নানা সমস্যায় জর্জরিত।

জলাবদ্ধতা একটি বড় সমস্যা। সংবাদে দেখেছি, হোস্টেলের নিচে পানি জমে থাকার মধ্যে শিক্ষার্থীরা ঘুমাচ্ছে। এটি কোনো শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র হতে পারে না। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিনেও কলেজের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। ১৯৯৩ সালে মরহুমা বেগম খালেদা জিয়া একটি বাস দিয়েছিলেন, সেটিই এখনো একমাত্র পরিবহন। এত বছরে নতুন বাস কেন আসেনি প্রশ্ন রাখেন তিনি। পূর্ববর্তী অধ্যক্ষদের সমালোচনা করে তিনি বলেন, গত ১৭ বছরে কী উন্নয়ন হয়েছে? শিক্ষা প্রতিষ্ঠান নিয়েও ব্যবসা করা হয়েছে, কিন্তু উন্নয়ন হয়নি। বরাদ্দ কোথায় গেছে? সমস্যা সমাধানে আশ্বাস দিয়ে তিনি জানান, আগামী এক মাসের মধ্যে কলেজে তিনটি বাস বরাদ্দ দেওয়া হবে এবং পর্যায়ক্রমে পাঁচটি বাসে উন্নীত করা হবে।

এছাড়া ক্যাফেটেরিয়া সমস্যারও দ্রুত সমাধান করা হবে। ক্লাসরুম সংকট নিরসনে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে অন্তত দুটি বহুতল একাডেমিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, কলেজের সমস্যাগুলো জানতে তিনি নিজ উদ্যোগে অধ্যক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং দ্রুত সমাধানে কাজ করার আশ্বাস দিয়েছেন। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ আবুল বাশার ভুঁঞার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ আব্দুল মজিদ, শিক্ষক পরিষদের সম্পাদক গাজী গোলাম মোহাম্মদ সোহরাব হাসান, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উতবাতুল বারী আবু, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিমসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে মনিরুল হক চৌধুরী কুমিল্লা ফয়জুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয় ও কুমিল্লা জিলা স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।



কুশল/সাএ

!function(f,b,e,v,n,t,s)
{if(f.fbq)return;n=f.fbq=function(){n.callMethod?
n.callMethod.apply(n,arguments):n.queue.push(arguments)};
if(!f._fbq)f._fbq=n;n.push=n;n.loaded=!0;n.version=’2.0′;
n.queue=[];t=b.createElement(e);t.async=!0;
t.src=v;s=b.getElementsByTagName(e)[0];
s.parentNode.insertBefore(t,s)}(window,document,’script’,
‘
fbq(‘init’, ‘481304049944631’);
fbq(‘track’, ‘PageView’);


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Theme Created By